Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামান্য এক গোয়েন্দা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছিলেন কেজিবির একজন সাধারণ এজেন্ট। সেখান থেকে দেশ শাসনের দায়িত্ব। এমনই এক উত্থান রুশ প্রেসিডেন্ট পুতিনের। ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট পদে তিনি। ২০১৮ সালে রাশিয়ার চতুর্থবারের জন্য পুতিন প্রেসিডেন্ট পদে আসীন হন।

কে এই পুতিন? 

পুতিনের পুরো নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন। জন্ম অবিভক্ত সোভিয়েত রাশিয়ায় ১৯৫২ সালের সাত অক্টোবর, লেলিনগ্রাদে। বাবা ভ্লাদিমির স্পিরিদোনোভিচ পুতিন এবং মা মারিয়া ইভানোভা সেলোমাভো। পুতিনের বাবা সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীতে ছিলেন।পরবর্তীতে তিনি অটোমোবাইল কোম্পানিতে কাজ করতেন। পুতিন তাঁর জীবনীতে লিখেছেন, তিনি অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। জীবনের অধিকাংশ সময় তিনি সাধারণ মানুষের মতো জীবন-যাপন করেছেন। প্রবেশিকা ও মাধ্যমিক স্কুলে পড়ার সময় পুতিন জুডোতে অংশ নিয়েছিলেন।জানা গিয়েছে, জুডো শেখার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছিল সিনেমার এজেন্টের চরিত্ররা। পুতিন একজন ব্ল্যাকবেল্ট হোল্ডার। সাম্বোতে রাশিয়ার মার্শাল আর্টের মাস্টার। জার্মান ভাষায় অত্যন্ত দক্ষ। ১৯৯৫ সালে লেলিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে ল ডিগ্রি অর্জন করেন। শিক্ষক হিসেবে পেয়েছিলেন এনাতালি সবচাককে। এনাতালি সবাচাক পরবর্তীকালে রাশিয়ার একজন প্রভাবশালী হিসেবে আত্মপ্রকাশ করেন।

কলেজে পড়তে পড়তেই পুতিন কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেও ১৯৯১ সালে সদস্যপদে ইস্তফা দেন। কমিউনিস্ট পার্টি সম্পর্কে তাঁর মন্তব্য ছিল, কমিউনিজম হল সাধারণ সভ্যতা থেকে দূরের এক কানাগলি।

১৯৭৫ সালে পুতিন যোগ দেন গুপ্তচর সংস্থা কেজিবিতে। কাজ করতেন কাউন্টার ইন্টেলিজ্যান্স অফিসার হিসেবে। কাজ করেছিলেন একটানা ২৫ বছর। ১৯৯১ সালে তিনি পুতিন রাশিয়া চলে আসেন। নতুন দায়িত্ব পান। লেলিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দায়িত্ব পান। সেখান থেকে তিনি তার প্রাক্তন শিক্ষকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ১৯৯৪ সালে রাজনীতিবিদ হিসেবে পুতিনের আত্মপ্রকাশ। ওই বছর তিনি সেন্ট পিটার্সবার্গের প্রথম ডেপুটি মেয়র হন। তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00