Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঈদে হয়নি সেমাই, অভিমানে ঘর ছেড়েছিলেন, ৩৪ বছর পর ফিরলেন বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের দিন বাড়িতে আনা হয়নি সেমাই। তাই ৩৪ বছর আগে বাড়ি ছেড়েছিলেন বাংলাদেশের  নৈশ্বরকাটি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। অবশেষে অভিমান ভেঙে আবারও বাড়িতে এল ছেলে।  ১৯৯০ সালে  ঈদের দিন সেমাই না হওয়ায় বাবা-মায়ের ওপর রাগ করে বাড়ি ছেড়েছিলেন ২৮ বছর বয়সী রফিকুল ইসলাম। 

জানা গিয়েছে বাড়ি ছাড়ার পর রফিকুল  থাকতেন কুমিল্লার মুরাদপুর উপজেলার চুলুরিয়া গ্রামে। সেখানেই তিনি বিয়ে করে সংসার পাতেন । বর্তমানে তাঁর রয়েছে একটি ছেলে এবং দুটি মেয়ে। রফিকুল  হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈশ্বরকাটি গ্রামের মতলেব সরদ্দারে বড় ছেলে। তিনি দীর্ঘ ৩৪ বছর বাড়ি ছাড়া ছিলেন। তবে অবশেষে বাড়ি ফেরায় ঈদের আগে খুশি রফিকুলের পরিবারের সদস্যরা।

রফিকুলের ভাই মহিদুল সরদার বলেন, ‘সেমাই না হওয়ায় বাড়ি ছেড়ে ছিল দাদা। এরপর টানা দুবছর তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। তবে তারপর থেকেই মিলেনি খোঁজ। গত ৮ এপ্রিল রাতে আচমকাই আমাদের গ্রামের মসজিদে সামনে আসে দাদা।  সেখানে আমার এক ভাইপোর কাছে আমাদের বাড়ির কথা জিজ্ঞেস করে। পরে টানা ৩৪ বছর পর আবারও দাদা বাড়ি ফিরে আসে।‘ অন্যদিকে রফিকুল ইসলামের মাতা শুকজান বিবি জানিয়েছেন, ‘ আমার বড় ছেলে বাড়িতে ফিরে এসেছে। তাই আমরা খুবই খুশী।‘

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00