Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকার জন্য দুই তরুণীর ঝগড়ায় রাস্তায় চলল লাথি-ঘুষি, ভিডিও ভাইরাল

প্রেমিককে পেতে দুই তরুণীর মারামারি, তাও আবার ভরা রাস্তায়। যার একটি ভিডিও ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিককে পেতে দুই তরুণীর মারামারি, তাও আবার ভরা রাস্তায়। যার একটি ভিডিও ইন্টারনেটে তুমুল ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের। সোমবার গভীর রাতে লখনউ শহরের বারাবিরওয়া এলাকায় একটি হোটেলের সামনেই দুই সুবেশা তরুণীর চুলোচুলি এবং মারামারি দেখে থমকে যায় ট্রাফিক। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে একে অপরের চুল ধরে টানাটানি শুরু হয়, এবং পরে তা লাথি-ঘুষিতে পরিনত হয়। জানা গিয়েছে এক প্রেমিকের জন্যই দুই তরুণী লড়াই করছিলেন। দুই তরুণীর মধ্যে একজন ওই প্রেমিকের বর্তমান এবং অপরজন প্রাক্তন। আর দুজনের মাঝ রাস্তায় এই হাইভোল্টেজ মারামারির দৃশ্য কেউ মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন। আর মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।

জানা যাচ্ছে, সোমবার রাতে এক তরুণী গাড়ি নিয়ে ওই হোটেলের সামনে এসে নামেন। সেখানেই এক যুবক অন্য দুই তরুণীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এরমধ্য়ে একজন এই যুবকের বর্তমান প্রেমিকা। আর গাড়িতে যিনি এসেছিলেন তিনি প্রাক্তন প্রেমিকা। জানা গিয়েছে প্রাক্তনকে দেখেই বর্তমান প্রেমিকা কটুক্তি করতে থাকেন। এরপরই শুরু হয়ে যায় মারামারি। ভিডিওয় দেখা যাচ্ছে কয়েকজন ছুটে এসে তাঁদের থামানোর চেষ্টা করছেন। কিন্তু একজন অপরজনকে রাস্তায় ফেলে লাথি-ঘুষি চালাচ্ছেন। পরে প্রাক্তন প্রেমিকার অভিযোগে এফআইআর নথিভুক্ত করা হয়। এরপরই ওই যুবকের বর্তমান প্রেমিকাকে আটক করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00