Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ খাওয়া নিয়ে ঝামেলা, বউকে গুলি করে খুন আইনজীবীর

গ্রেফতার আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আইনজীবীর (advocate) একটু-আধটু পান দোষের অভ্যাস ছিল। বউয়ের তাতে প্রবল আপত্তি। এই নিয়ে তাদের মধ্যে মাঝে-মধ্যে ঝামেলা লেগেই থাকত। মঙ্গলবার স্বামী (Husband) আদালত থেকে ফেরার পর মদ খেতে বসেন। স্ত্রী (wife) তাতে প্রবল আপত্তি তোলেন। স্ত্রীর আপত্তি সহ্য করতে না পেরে আলমারি থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দিলেন। গুলির আওয়াজ শুনে এলাকার মানুষ ছুটে আসেন। দেখেন আইনজীবীর (advocate) স্ত্রী মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারা আক্রান্তকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ ওই আইনজীবীকে গ্রেফতার করেছে। পুলিশ (police) সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ধৃতের নাম অশোক কুমার চৌরাসিয়া। গুলি করেন স্ত্রী পুষ্পাকে। এদের বাড়ি ঠাকুরগঞ্জে।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, মদ (Liquor) খাওয়া নিয়ে অশোক কুমারের (Ashoke Kumar) সঙ্গে তাঁর স্ত্রীর মাঝে-মধ্যেই ঝামেলা হত। হাতাহাতি? হ্যাঁ, তাও ছিল। স্বামী-স্ত্রীর চিৎকারে টেকা দায় হয়ে উঠেছিল এলাকাবাসীর। সন্ধ্যায় মদ (Liquor) খাওয়া তো ছিলই। রাতেও মদ খাওয়ার অভ্যাস ছিল আইনজীবী (advocate) অশোকের। মদ না হলে চলত না। অন্যান্য দিনের মতো মঙ্গলবার আদালত থেকে ফিরে আইনজীবী (advocate) মদের বোতল আর গ্লাস নিয়ে বসেন। স্ত্রী আপত্তি জানালে শুরু হয় তুমুল তর্কাতর্কি। পরিস্থিতি একসময় চরমে পৌঁছয়। শেষে বৌয়ের চিৎকার সহ্য করতে না পেরে আলমারি থেকে বন্দুক বের করে গুলি করে দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ADCP) অশোক জানিয়েছেন, ’প্রত্যক্ষদর্শীর থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় পুষ্পাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00