Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’র গীতিকার কবি প্রদীপের জন্মদিনেই প্রয়াত লতা

তাঁরা দুজনে নিবিড়ভাবে যুক্ত। কবি গীতিকার কবি প্রদীপের জন্মদিনের দিনই প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এমনই এক দিনে প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর যে দিনের গুরুত্ব অন্যরকম। বাগদেবীর আরাধনার পর নিরঞ্জনের দিন তো বটেই তার সঙ্গে এদিন কবি প্রদীপের জন্মদিন। কিন্তু কে এই কবি প্রদীপ? তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের যোগসূত্রই বা কী? শিল্পীর কন্ঠে বিখ্যাত গান ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগো’র গীতিকার হলেন এই কবি প্রদীপ। এবং এই গানের মাধ্যমে তাঁরা দুজনে নিবিড়ভাবে যুক্ত। সেই কবি গীতিকার কবি প্রদীপের জন্মদিনের দিনই প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী। 

১৯৬৩ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সামনে এই গান গেয়ে শোনান লতা। একসময় এক সংবাদমাধ্যমকে লতা জানিয়েছিলেন গানটি গাওয়ার আগে তিনি খানিক ভীত হয়েছিলেন বটে কিন্তু গান শেষে দেখেন পণ্ডিত জওহরলাল নেহরুর চোখে জল।

কিন্তু কীভাবে সৃষ্টি হল এই বিখ্যাত গান? জানা যায় মুম্বইয়ের মহিম বিচে বসে হঠাৎই এই গানের কথা মাথায় আসে কবি প্রদীপের। ব্যস, গান লিখে ফেলেন তিনি। এক পথচলতি মানুষের থেকে একটি পেন চেয়ে নিয়ে তাঁর সিগারেটের প্যাকেটের ফয়েলে গানের কথা লিখে ফেলেন মন খুলে। আর তাই হয়ে ওঠে প্রত্যেক ভারতবাসীর দেশাত্ববোধ প্রকাশের একমাত্র আশ্রয়স্থল। 

জানেন কী, ঈশা আম্বানির বিয়েতে গায়ত্রী মন্ত্র রেকর্ড করে পাঠিয়েছিলেন লতা

জহরলাল নেহেরুর চোখে জল, ভূপেন হাজারিকার সঙ্গে রাত্রিবাস, লতার অজানা ৫ তথ্য

রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’র সময় বাজবে লতার কন্ঠের শেষ ‘রাম ভজন’

৯৪ তম জন্মবার্ষিকীতে লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

‘আজকে লতা দিদিকে খুব মনে পড়ছে’, ‘মন কি বাত’ ভাষণে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

জানেন কী, দিলীপ কুমারের জন্যেই উর্দু শিখতে উদ্বুদ্ধ হয়েছিলেন লতা মঙ্গেশকর

জানেন কী, লতা মঙ্গেশকরকেও গান গাইতে বাধা দিয়েছিল পুলিশ

৫৩ তম ‘IFFI’-উৎসবে লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ির স্মরণে প্রদর্শিত হবে একাধিক চলচ্চিত্র

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00