Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্যভাবে ক্রিসমাস ট্রি সাজিয়ে যেতে হল জেলে! কিন্তু কেন?

বড়দিনের ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন নগদ টাকা ও কোকেন দিয়ে। মার্ভিন পোর্সেলি নামে ইংল্যান্ডের ওই মাদক কারবারি এবছর ঠিক করেছিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কখনও শুনেছেন যে বড়দিনে ক্রিসমাস ট্রি সাজিয়ে জেলে গিয়েছেন কেউ? এমনই এক আজব ঘটনা এবার ঘটল ইংল্যান্ডে। কিন্তু কেন গ্রেফতার হলেন আর কেনই বা তাঁকে জেলে যেতে হল? এর পিছনে আছে এক আজব কাণ্ড, যা ঘটিয়েছিলেন ওই ব্যক্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ধৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তিনি বড়দিনের ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন নগদ টাকা ও কোকেন দিয়ে। মার্ভিন পোর্সেলি নামে ইংল্যান্ডের ওই মাদক কারবারি এবছর ঠিক করেছিলেন ক্রিসমাস ট্রি সাজাবেন কোকেনের ছোট ছোট প্যাকেট ও নগদ মুদ্রায়। সেইমতো তা সাজিয়ে নিজের মোবাইল থেকে একটি ছবি তুলে সোল্যাল মিডিয়ায় ফলাও করে শেয়ার করেছিলেন। যা পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করে। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইডের পুলিশ জানিয়েছে, মার্ভিন পোর্সেলি নামে ওই ব্যক্তির ওপর আগে থেকেই নজর ছিল তাঁদের। কিন্তু কোকেন-সহ ক্রিসমাস ট্রি দেখেই প্রমান হয়ে যায় তিনি মাদক কারবারি। পুলিশ জানিয়েছে, ওভারবোর্ড নামে একটি বৃহত্তর অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। টুইটারে পুলিশ ওই ক্রিসমাস ট্রি-র ছবি শেয়ার করে লিখেছে, যখন কেউ মাদকের উপর বেশি মাত্রায় নির্ভর করে, তখন উৎসবের বাড়ির ডিজাইনে তাদের স্বাদ “জানালার বাইরে চলে যায়”। পুলিশ আরও জানিয়েছে, প্রায় এক বছরের বেশি সময় ওই মাদক কারবারির বিরুদ্ধে অভিযান চলছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00