Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যুদ্ধ নয়, শান্তি চাই’ টপলেস হয়ে বুকে লিখে পুতিনকে বার্তা নারী সংগঠনের

রুশ সেনাবাহিনীর দাপটে পুরোপুরি দিশেহারা ইউক্রেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের উপর হামলা শুরু করেছে রাশিয়া। যা এখন নবম দিনে পড়েছে। রুশ সেনাবাহিনীর দাপটে পুরোপুরি দিশেহারা ইউক্রেন। দেশটির অধিকাংশ জায়গায়ই চলে গিয়েছে রাশিয়ান সেনার দখলে। প্রাণের ভয়ে জন্মভূমি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন ইউক্রেনবাসী। বিভিন্ন মহল থেকে দাবি উঠলেও যুদ্ধ থামানোর কোনও লক্ষণই দেখা যাচ্ছে না রাশিয়ার তরফ থেকে। কারও কথাই কর্ণপাত করছেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। তাই বাধ্য হয়ে টপলেস অবস্থাতে যুদ্ধ থামানোর দাবিতে স্পেনে রাজধানী মাদ্রিদে অবস্থিত রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন ‘ফেমেন’ নামক নারী সংগঠনের সদস্যরা।

মাদ্রিদের রাস্তায় রীতিমতো টপলেস তথা অর্ধনগ্ন হয়ে এই সংগঠনের নারীরা তাদের বুকে লেখেন, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’। তাদেরও কারও বুকে রুশ প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে লেখা ছিল, ‘পুতিন, দয়া করে এই যুদ্ধ থামাও’। কোনও-কোনও মহিলাদের বুকে লেখা ছিল, ‘ইউক্রেনে শান্তি চাই’। তাদের এই বিক্ষোভ এতটাই তীব্র হয়ে ওঠে যে পুলিশ আসতে বাধ্য হয়। অনেক কষ্ট করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে।

ফেমেন নামক নারী সংগঠনটির দাবি, এই প্রতিবাদ সবার কাছে পৌঁছে দেওয়াটাই তাদের প্রধান লক্ষ্য। যাতে গোটা বিশ্ব রুশ প্রেসিডেন্ট পুতিনকে এই একই দাবি জানায়। আর একটা তিতিও দ্রুত বাধ্য হয়ে যুদ্ধ থামিয়ে শান্তির পথে এগোন। তবে এই প্রতিবাদ পুতিন আদৌ পাত্তা দেবেন কিনা সেটা সময়ই বলবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00