Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বজরংবলীর এই ৫ অবাক করা তথ্য জানেন কী ?

Share:

নিজস্ব প্রতিনিধি : হনুমান-জি কে বলা হয় কলিযুগের দেবতা। শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হল হনুমান। তিনি এতটাই শক্তিশালী স্বয়ং রাবণও কুপোকাত হয়ে গিয়েছিল। আজ হল মঙ্গলবার, বজরংবলীর প্রিয় দিন। মনে করা হয় এইদিন ভক্তিভরে সংকটমোচনের দেবতাকে ডাকলে সাড়া দেন তিনি। আজ সংকটমোচনের প্রিয় দিনে তাঁর সম্পর্কে জেনে নিন অজানা বেশ কিছু তথ্য।

শিবের অবতার : বলা হয়, রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম অবতার। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জনির গর্ভে জন্ম নেন ভোলানাথ। যদিও এই নিয়ে নানা বিতর্ক রয়েছে।

বাল্মীকি রামায়ন রচনা : বলা হয়ে থাকে বাল্মীকি রামায়ন রচনা করার আগেই রামায়ন রচনা করেছিলেন হনুমান। তাই একে বলা হয় হনুমাদ রামায়ন। লংকায় রাবণ বধের পরে রাম সীতা লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন হনুমান হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমাদ রামায়ন রচনা করেন তিনি।

সূর্য নমস্কার আসনের সূচনা : হনুমানের গুরুদেব হলেন সূর্যদেব। সূর্যদেবের থেকে সকল বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের সূচনা করেন বজরংবলী।

পঞ্চমুখী অবতার :  একবার ভগবান রাম ও তাঁর ভাই লক্ষণকে রক্ষা করতে পঞ্চমুখী অবতার রূপে জন্ম নিয়েছিলেন বজরংবলী। রাবণের সঙ্গে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলে। তখন বিভীষণ হনুমানকে বলেন যে যদি তিনি পাঁচ দিকে মুখ থাকা একটি পঞ্চমুখী প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারেন, তবে অহিরাবণের ক্ষমতা হ্রাস পাবে। তখন বজরংবলী পঞ্চমুখী অবতার রূপ গ্রহণ করেন এবং পাঁচ মুখ দিয়ে পঞ্চমুখী প্রদীপ নিভিয়ে দেন। এর পরেই যুদ্ধক্ষেত্রে রাম ও লক্ষণের চেতনা ফিরে আসে।

অবিবাহিত হনুমানের পুত্র : একবার শ্রীরামকে রক্ষা করতে পাতাল পুরিতে গিয়েছিলেন বজরংবলী। সেখানে তাঁর মতই দেখতে একজন তাঁকে বলে ওঠে ‘এই দরজা প্রবেশ করতে সে পারবে না’। তখন বজরংবলী রেগে বলেন, ‘কে তুমি’..। তখন সে উত্তর দেয়,‘তিনি বজরংবলী পুত্র মকরধ্বজ’। এই উত্তর শোনার পর হনুমানজি বলে ওঠেন ‘অসম্ভব.. তিনি ব্রহ্মচারী। অতএব তাঁর কোন পুত্র থাকতেই পারে না।’

জানেন কী ভগবান বিষ্ণু ও মহাদেব কতবার প্রলয়ঙ্করী যুদ্ধে লিপ্ত হয়েছিলেন ?

সব শুনে মকরধ্বজ বলেন,একবার বজরংবলী লাফ দিয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাবার সময় এক ফোঁটা ঘাম পড়ে যায় এক জলজ প্রাণীর উপর। এর পরেই গর্ভবতী হয়ে পড়েন ওই জলজ প্রাণীটি। এর থেকই জন্ম হয় মকরধ্বজের। আপন পুত্রকে চিনতে পেরে আলিঙ্গন করেন বজরংবলী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00