Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইনের পরিভাষায় বিয়ের কার্ড ছাপালেন আইনজীবী, হল তুমুল ভাইরাল!

আমি অনুচ্ছেদ 19(i)(b) (শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া জড়ো হওয়ার অধিকার)-এর অধীনে আপনার সদয় উপস্থিতির অনুরোধ করছি এবং আপনার আশীর্বাদ কামনা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি বিয়ের কার্ড তুমুল ভাইরাল হল। ‘In The Beautiful Court of Life’ শিরোনামে লেখা ওই বিয়ের কার্ডে প্রতিটি ছত্রেই রয়েছে আইনের পরিভাষা। এই অনন্য কার্ডের অন্য অংশে লেখা হয়েছে, ‘Notice of Wedding Reception’। আগামী ২৮ নভেম্বর গাঁটছড়া বাধতে চলেছেন আইনজীবী অজয় শর্মা এবং অধ্যাপক পুজা শর্মা। অজয় শর্মার গুয়াহাটিতে আইনজীবী হিসেবে বেশ নামডাক আছে। দুঁদে উকিল হিসেবে পরিচিত, ফলে তাঁর বিয়ের কার্ডে আইনের কচকচি থাকবে সেটা বলাই বাহুল্য।

ওই অভিনব বিয়ের কার্ডে অতিথিদের আমন্ত্রন জানানোর পদ্ধতিও বেশ নজর কেড়েছে। তাতে সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথা উল্লেখ করে লেখা হয়েছে, আমি অনুচ্ছেদ 19(i)(b) (শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া জড়ো হওয়ার অধিকার)-এর অধীনে আপনার সদয় উপস্থিতির অনুরোধ করছি এবং আপনার আশীর্বাদ কামনা করছি। আবার ওই কার্ডে লেখা হয়েছে ‘হিন্দু বিবাহ আইন ১৯৫৫-এর অধীনে, আমরা ২৮ নভেম্বর একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের বাকি জীবনের জন্য কারও কোনও অযাচিত প্রভাব ছাড়াই প্রেম-ভালোবাসায় একসঙ্গে থাকতে সম্মত হয়েছি। মজার ছলে এটাও লেখা হয়েছে, আইনজীবীরা যখন বিয়ে করেন, তখন তাঁরা ‘হ্যাঁ’ বলেন না, তাঁরা বলেন, ‘আমরা শর্তাবলী মেনে নিয়েছি’। উল্লেখ্য, ২৮ নভেম্বর বিয়ে হলেও বৌভাতের অনুষ্ঠান হবে আগামী ১ ডিসেম্বর। তার আগেই ওই আইনজীবীর বিয়ের কার্ড ভাইরাল হল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00