Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলির ধৃতরাষ্ট্র, প্রাক্তন অংক শিক্ষক ১২৯ সন্তানের বাবা

অবসরপ্রাপ্ত এই অঙ্ক শিক্ষকের নাম ক্লাইভ জোন্স

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহাভারতের ধৃতরাষ্ট্র শতপুত্রের জনক। আর তাকেও ছাপিয়ে গেলেন অবসরপ্রাপ্ত এক অংক শিক্ষক। একটি-দুটি নয়, তিনি জন্ম দিয়েছেন ১২৯ সন্তানকে। তবে বলার এটাই, স্বাভাবিক নিয়মে তিনি এতগুলি সন্তানের জন্মদেননি। শুক্রানু দান করে ১২৯ সন্তানের জন্ম দিয়েছেন।

কলি যুগের এই ধৃতরাষ্ট্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। অবসরপ্রাপ্ত এই অঙ্ক শিক্ষকের নাম ক্লাইভ জোন্স। দ্য ডেইলি মেলের খবর অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে তিনি শুক্রাণু দান করেন। ১২ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। এখনও পর্যন্ত তাঁর শুক্রানু থেকে ১২৯টি শিশুর জন্ম হয়েছে। পৃথিবীর আলো দেখার অপেক্ষায় আরও নজন। ক্লাইভ জোন্স জানিয়েছেন, এই ভাবে শুক্রাণু দান করে সন্তানের জন্মদান তাকে উদ্বেলিত করে। তবে এখনই তিনি থেমে থাকতে নারাজ। তার টার্গেট ১৫০জন সন্তানের পিতা হওয়া। দ্য ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাইভ জোন্স বলেন, ‘সন্তানের জন্মগ্রহণের পর মায়েররা কৃতজ্ঞতা জানান। আর সেই বার্তা পেয়ে আমারও মন খুশিতে ভরে যায়।’

অপারেশনের জন্য মেয়ে ন্যাড়া, চুল কেটে ফেললেন বাবাও

ক্লাইভ জোন্সের বয়স ৬৬ বছর। আর ৫৮ বছর বয়স থেকে শুক্রাণু দান করে এসেছেন। কিন্তু ফেসবুকের মাধ্যমে শুক্রাণু দানের কারণ, লন্ডনে সরকারিভাবে ৪৫ বছর বয়স পর্যন্ত শুক্রাণু দান করা যায়। নিয়ম অনুযায়ী, শুক্রাণু দাতা এবং রোগীদের লাইসেন্স প্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে একমাত্র এই পদ্ধতিতে সন্তান নেওয়া যেতে পারে।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00