Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার রাজনীতির ময়দানে কাফিল খান

যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: কাফিল খানকে মনে আছে? গোরক্ষপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে পড়ে যাওয়া শিশুদের পরিত্রাতা হয়ে উঠেছিলেন কাফিল খান। টাকা বাকি থাকায় হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই দিতে অস্বীকার করেছিল সংস্থা। আর নজর ঘোরাতে উত্তরপ্রদেশ সরকার সেই কাফিল খানকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এবার কাফিল খান রাজনীতির ময়দানে। যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। উত্তরপ্রদেশের আসন্ন বিধান পরিষদের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কাফিল খান নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ‘নতুনভাবে জীবন শুরু করতে চাইছি। চাকরি থেকে আমায় বরখাস্ত করা হয়েছে। কিছু সাহায্যের প্রয়োজন।’ নিজের টুইটার হ্যান্ডেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে জানিয়েছেন, ‘আপনারা আমায় এই অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। টাকার দরকার, দরকার আপনাদের আশীর্বাদের।’

কাফিল খানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আসন্ন বিধানপরিষদের নির্বাচনে শাসকদলের প্রার্থীকে বেশ বেগ দেবেন এই চিকিৎসক। গোরক্ষপুর হাসপাতালের প্রাক্তন চিকিৎসক প্রতিদ্বন্দ্বিতা করছেন দেওরিয়া-কুশীনগর কেন্দ্র থেকে। ভোট আগামী ৯ এপ্রিল। ফলাফল ঘোষিত হবে দুদিন বাদে ১১ এপ্রিল। ডাক্তারিতে অভিজ্ঞ এই চিকিৎসক রাজনীতির ময়দানে কতটা সফল হবেন, সেটাই দেখার।

ইতোমধ্যে তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। কেন্দ্রের নানা প্রান্তে পড়েছে পোস্টার। সমাজবাদী পার্টির কর্মীরা কাফিল খানের হয়ে প্রচারে নেমেছেন। ছোট ছোট সভার পাশাপাশি চলছে জনতার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00