Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বার্ষিক ১.৮ কোটি টাকার চাকরির অফার পেলেন আইআইটি পড়ুয়া!

বার্ষিক কোটি টাকার বেশি বেতনের চাকরির অফার পেলেন বেশ কয়েকজন পড়ুয়া। ক্যাম্পাস ইন্টারভিউয়ের প্রথম দিনেই এই অফার চোখ কপালে তোলার মতো

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা অতিমারীর ধাক্কা কাটিয়ে সবে ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। এরমধ্যেই দেশের অন্য়তম শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে চলছে ক্যাম্পাস ভিত্তিক নিয়োগ। আর চলতি বছরে তা নতুন রেকর্ড তৈরি করল। বার্ষিক কোটি টাকার বেশি বেতনের চাকরির অফার পেলেন বেশ কয়েকজন পড়ুয়া। ক্যাম্পাস ইন্টারভিউয়ের প্রথম দিনেই এই অফার চোখ কপালে তোলার মতো। এমনিতেই নামী-দামী বিদেশি সংস্থাগুলি ভারতের প্রথমসারির আইআইটিগুলি থেকে কর্মী নিয়োগ করে মোটা টাকা বেতন দিয়ে। এবার তাতে যোগ দিল দেশীয় সংস্থাগুলিও। এবারই এক দেশীয় সংস্থাগুলি ১.৩০ কোটি থেকে ১.৮০ কোটি টাকা পর্যন্ত বার্ষিক বেতনের প্যাকেজ দিয়ে পড়ুয়াদের নিয়োগ করল। যা সর্বকালীন রেকর্ড বলে দাবি সংস্থার।

আইআইটি বোম্বে ও মাদ্রাসের দুই পড়ুয়া দেশীয় ম্যানেজমেন্ট সংস্থা মিলেনিয়াম বার্ষিক ১.৮০ কোটি টাকার প্যাকেজে নিয়োগ করেছে। পাশাপাশি প্রখ্যাত অনলাইন গাড়ি সংস্থা উবার (UBER) দেশের সেরা পাঁচ আইআইটি থেকে পাঁচ পড়ুয়াকে নিয়োগ করেছে বার্ষিক ২.০৫ কোটি টাকা প্যাকেজের বেতনে। তবে আইআইটি রুরকি-র এক ছাত্রকে এক বিদেশি সংস্থা বার্ষিক ২.১৫ কোটি টাকার অফার দিয়েছে। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00