Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলে অ্যালার্জি, জলস্পর্শ করলেই মনে হয় তাঁকে মৃত্যু ছুঁয়েছে

হ্যাঁ এই বিশ্বেই রয়েছেন এমন এক মহিলা নাম 'রেচেল উইক' যাঁর জলে রয়েছে অ্যালার্জি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন জনের বিভিন্ন জিনিসে অ্যালার্জির সমস্যা থাকতেই পারে। তা নির্দিষ্ট কোনও খাবার হতে পারে কিংবা পানীয় অথবা কোনও বিশেষ প্রসাধনী। কিন্তু জল? জলেও কারোর অ্যালার্জি থাকতে পারে তা ভাবনাচিন্তার বাইরে। হ্যাঁ এই বিশ্বেই রয়েছেন এমন এক মহিলা নাম ‘রেচেল উইক’ যাঁর জলে রয়েছে অ্যালার্জি। এই রোগের নাম ‘আকোয়াজেনিক আর্টিসারিয়া’। জলকে আমরা জীবন বলে মনে করলেও রেচেলের কাছে তা এক অসহ্যকর বস্তু। যা তাঁকে পীড়া দেয়। জল মানে তার কাছে মারণযন্ত্রণার সমান। ঠিক কী হয় তাঁর সমস্যা জানুন। 

কাঁদতে গিয়ে যদি দুচোখে জল আসে তাহলেও চোখের জল ফেলতে হয় রেচেলকে বুঝেশুনে। নাহলেই ঘটবে বিপত্তি। চোখ বেয়ে অশ্রুর ফোঁটা গাল ছুঁলেই মারাত্বক জ্বলুনি শুরু হয় রেচেলের। এমনকি জল খেতে হলেও তাঁকে করতে হয় অনেক ভাবনাচিন্তা। গলা শুকিয়ে কাঠ হলে জল খেতে বাধ্য হলেও সেই যখন গলা ছুঁয়ে নামে তখন মনে হয় জল নয় হয়ত প্রাণঘাতী কিছু খেয়ে ফেলেছেন রেচেল। এবার প্রশ্ন তাহলে প্রতিদিনের স্নান করেন কীভাবে এই মহিলা? নিজেকে পরিস্কার-পরিচ্ছন্নই বা রাখেন কি করে? না, বাথটাবে আরাম করে স্নান কিংবা বাকি আর পাঁচটা মানুষের মত স্নান করতে অভ্যস্ত নন রেচেল। তাঁর কাছে যেকোনও ধরণের জলের স্পর্শই মারাত্বক। তীব্র জ্বালা ও চুলকানির মত সমস্যায় জেরবার হয়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁর মনে হয় কেউ যেন তাঁর সারা গায়ে কোনও রাসায়নিক পদার্থ ঢেলে দিয়েছে। কিন্তু বাধ্য হয়ে রেচেলকে তা করতেই হয়। দাঁতে দাঁত চেপে তা সহ্য করে সে। 

চিকিৎসকদের মতে পরিশোধিত জলের সংস্পর্শে এলেও রেচেলের শরীরে সেই একই সমস্যা দেখা যায়। জ্বালা, চুলকানি, অনবরত চোখ দিয়ে জল পড়ার মত সমস্যায় জেরবার হন। সঙ্গে চিকিৎসকেরা এও জানাচ্ছেন, এটি একটি অত্যন্ত অদ্ভূত রোগ। যার সঠিক কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। নেই এই রোগের কোনও সঠিক ওষুধ। যে ওষুধ আছে তার দাম আকাশছোঁয়া। তাই নিজের সঠিক কোনও চিকিৎসা করাতে পারেননি। জলের বদলে এখন দুধ খান রেচেল। তাতে সমস্যার সমাধান হয়নি তবে তিনি কষ্ট এড়িয়ে চলতে পারেন। রেচেলের ভীষণ ইচ্ছা কোনও দিন সুস্থ হয়ে উঠলে তিনি বৃষ্টিতে ভিজবেন এবং সমুদ্রে স্নান করবেন মন খুলে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00