Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় চালু হচ্ছে ‘তৃতীয় লিঙ্গ’ কোটা

২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় এই কোটা চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) প্রবেশিকা পরীক্ষায় এবার চালু হচ্ছে ‘ট্রান্সজেন্ডার কোটা’ (Transgender Quota)। ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় এই কোটা চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। প্রসঙ্গত আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা নেওয়া শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের প্রবেশিকা পরীক্ষা হবে। এর পর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার ইউনিটগুলোর নাম হচ্ছে—বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

অন্যদিকে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে এবার থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করা হবে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মহম্মদ আখতারুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এবার ভর্তি করব আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে। আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00