Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মারাত্মক বিষধর সাপ ভারত থেকে জাহাজে চেপে পৌঁছে গেল ব্রিটেনে!

একটি অত্যন্ত বিষধর সাপ সম্প্রতি ভারত থেকে ইংল্যান্ড পর্যন্ত দীর্ঘ যাত্রা করে ফেলল। তাও আবার বিনা অনুমতিতে, শুনে হাসছেন তো? অনেকটা সেরকমই ঘটেছে সম্প্রতি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটি অত্যন্ত বিষধর সাপ সম্প্রতি ভারত থেকে ইংল্যান্ড পর্যন্ত দীর্ঘ যাত্রা করে ফেলল। তাও আবার বিনা অনুমতিতে, শুনে হাসছেন তো? অনেকটা সেরকমই ঘটেছে সম্প্রতি। একটি অত্যন্ত বিষধর ভাইপার সাপ ভারত থেকে একটি শিপিং কন্টেইনারে বন্দি হয়ে বিলেতে পৌঁছে গিয়েছে। ওই জাহাজটি খালি করার সময় সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায়। এরপরই সাপটিকে ধরার জন্য ব্রিটিশ পশু হাসপাতালের কর্মীদের ডাকা হয়। এবং তাঁরা এসে দীর্ঘ প্রচেষ্টার পর সেটি উদ্ধার করেন। কারণ সাপটি অতি বিষধর। তখনই জানা যায় সাপটি আদৌ ব্রিটেনের কোনও প্রজাতি নয়। তাঁরা বুঝতে পারেন এটি ভারতীয় ভাইপার। আর ওই জাহাজের ভিতর পাথর বোঝাই কন্টেনারের ভিতর আবদ্ধ হয়ে ওই দেশে পৌঁছে গিয়েছে। ব্রিটেনের সাউথ এসেক্স ওয়াইল্ডলাইফ হাসপাতাল তাঁদের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা বিবিসি-র খবরে বলা হয়েছে, পাথরের একটি শিপিং কন্টেইনারে স্টোনম্যাসনের মাধ্যমে সাপটি পাওয়া যায়। স্থানীয় পশু হাসপাতালের দলটি প্রথমে বুঝতে পারেনি সাপটি কোন প্রজাতির। এরপরই তাঁরা ডাকেন সরীসৃপ বিশেষজ্ঞকে। তিনিই আবিস্কার করেন, সাপটি মোটেই ব্রিটিশ প্রজাতির নয়। বরং এটি ভারতীয় কোনও বিষধর প্রজাতির সাপ। তাঁরা জানায় এটি বিশ্বের অন্যতম বিষধর সাপের একটি। এটির এক ছোবলেই একসঙ্গে বেশ কয়েকজন মানুষকে মারতে পারে। এরপরই খুবই সাবধানতার সঙ্গে সাপটি বস্তায় বন্দি করে পশু হাসপাতালে পাঠানো হয়। ফেসবুকে এই পোস্টটি শেয়ার হওয়ার পর অনেকেই নানান ধরণের মন্তব্য করছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00