Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটিশ দখলে গিয়েছিল গোয়ালিয়র দুর্গ, তার কত বছর পর কেন ‘বঙ্গভঙ্গ’ প্রস্তাব পাশ হলো?

দিনটা ছিল ২০ জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ালিয়র বললেই উঠে আসে সিপাহী বিদ্রোহ, ঝাঁসির রানি লক্ষ্মী বাঈ, তাঁতিয়া টোপের নাম উঠে আসে। সিপাহী বিদ্রোহ যখন তীব্র রূপ ধারণ করেছিল ঠিক সেই সময় দুর্গ দখল করে ইংরেজরা। অবসান হয় সিপাহী বিদ্রোহের। সালটা ১৮৫৮। দিনটা ছিল ২০ জুন। এরপরে ১৯৪৭ সালে একই দিনে ‘বাংলা বিভাজন’ প্রস্তাব গৃহীত হয়।

বাংলা রেজিমেন্টের মধ্য থেকে গর্জে উঠেছিলেন মঙ্গল পাণ্ডে। তিনিই সূচনা করেছিলেন সিপাহী বিদ্রোহের। বাংলার বিদ্রোহ (সিপাহী বিদ্রোহ) ছড়িয়ে পড়েছিল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশে। এরপরে গোয়ালিয়র দুর্গ ব্রিটিশদের দখলে যায়। কড়া ভাবে দমন করা হয় সিপাহী বিদ্রোহকে। তার পরে কেটে গিয়েছিল দীর্ঘ ৮৯ বছর। ১৯৪৭ সালে একই দিনে বেঙ্গল অ্যাসেম্বলি’তে চূড়ান্ত হয়, বাংলা বিভাজন হবে। বাংলা থেকে ছড়িয়ে পড়া বিদ্রোহের জোয়ার যেন ‘ভাটা’ পড়া (২০ জুন, ১৮৫৮। দুর্গ দখল করে সিপাহী বিদ্রোহ দমন)-র ৮৯ বছর পরে ফের ধাক্কা খেল একই দিনে। চূড়ান্ত হলো বঙ্গ বিভাজন। দিনের মিল থাকলেও সিপাহী বিদ্রোহ দমন এবং বাংলা বিভাজনের মধ্যে কোনও সম্পর্ক নেই।

স্বাধীনতার সঙ্গে সঙ্গে ধর্মের ভিত্তিতে ভাগ হলো ভারত এবং পাকিস্তান। ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল অখণ্ড বাংলাও। স্বাধীনতা’র আনন্দের মাঝেও যেন ‘বিরহ’, কারণ- বিভাজন। পাকিস্তানের মধ্যে গেল ‘পূর্ববঙ্গ’। তখন পূর্ববঙ্গ পরিচিত পূর্ব পাকিস্তান নামে। ভারতের অন্তর্ভুক্ত হলো পশ্চিমবঙ্গ (WEST BENGAL)। পরে অবশ্য ভারতের সাহায্যেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তান থেকে। মর্যাদা পায় স্বাধীন দেশের। এই ঐতিহাসিক ২০ জুনকে কেউ কেউ ‘পশ্চিমবঙ্গ দিবস’ বলেন। আবার কেউ কেউ বলেন ‘বঙ্গভঙ্গ দিবস’।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00