Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কবরে মৃতদেহ, তবু ছয় মাস পর বাড়ি ফিরলেন ববি, কিন্তু কীভাবে…

Share:

নিজস্ব প্রতিনিধি : ছয় মাস আগে মৃতদেহ বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। মৃতদেহটিকে ববি খাতুনের বলে চিহ্নিত করেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই মৃতদেহ ববির ছিল না। সম্প্রতি তা প্রমাণিত হল। সম্প্রতি স্বামীকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এলেন ববি।

২০২৩ সালের ২৬ জুলাই দুপুরে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে একটি মৃতদেহকে উদ্ধার করা হয়। মৃত মহিলার দেহ সোনার অলঙ্কার দেখে ববি খাতুনকে চিহ্নিত করে তাঁর পরিবারের সদস্যরা। পুলিশের উপস্থিতিতে দেহটিকে কবর দেওয়া হয়। ফকিরপাড়া কবরস্থানে মৃতদেহটিকে কবর দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের পর মামলাটি আদালতে এখন বিচারাধীন। বিচারাধীন থাকাকালীন গত বুধবার স্বামীকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের চৌকা গ্রামে ফিরে আসেন ববিকে। জানা যায়, যে মৃতদেহটিকে ছয় মাস আগে পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল, সেটি আদৌ ববি খাতুনের নয়।

ইতিমধ্যে এই মামলা আদালতে বিচারাধীন। তবে এই ঘটনায় অভিযুক্ত রুবেল আলি এখন জামিনে মুক্ত। এই প্রসঙ্গে রুবেল জানান, ‘ববি খাতুনের স্বামীর মোবাইল ফোন আমার কাছে ছিল। ববি খাতুন ফোন করে বললে বাড়িতে গিয়ে মোবাইল ফোনটি দিয়ে আসি। এটাই ছিল আমার ভুল। এর কিছুদিনের মধ্যেই ববি নিখোঁজ হয়ে যায়। এরপর আমার ওপর মানসিক চাপ আসা শুরু হয়ে যায়।‘ এরপরই ববির ফিরে আসা প্রসঙ্গে রুবেল জানান, ‘আমি বার বার বলেছি, আমি কোনও হত্যা করিনি। তখন কেউ বিশ্বাস করেনি। এখন ববি ফিরে এসেছে। কথায় আছে সত্যের জয় অনেকদিন পরেও হয়। এবার সেটাই প্রমাণিত হল।‘

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00