Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলবার রাতের মধ্যে গোপনে পানপাতা দিয়ে এই কাজগুলি করুন! তুষ্ট হবে সংকটমোচন

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দুধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর খুব প্রিয় দিন। এই দিনে হনুমানের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। সংকটমোচনের কৃপায় ব্যক্তি জীবন থেকে দূর হয় বাধা-বিপত্তি। ধর্মীয় বিশ্বাস রয়েছে ভগবান হনুমানের উপাসনা এবং মঙ্গলবার উপবাস করলে ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে। কোন অশুভ শক্তি ছুঁতে পারে না ব্যক্তিকে। বজরংবলীর অতি প্রিয় জিনিসের তালিকায় রয়েছে,সিঁদুর, জুঁই তেল, লাল ফুল, ছোলা এবং লাড্ডু ইত্যাদি এবং এই সবই তাঁর পুজোয় নিবেদন করা হয়। তবে এর পাশাপাশি পানও পছন্দ করেন তিনি।

পানকে তাম্বুলও বলা হয়। মনে করা হয়,পান নিবেদন করলে তিনি দ্রুত প্রসন্ন হন এবং মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন তিনি। তবে জেনে নিন পান দিয়ে কোন কাজ করলে তুষ্ট হন বজরংবলী।

চাকরি-ব্যবসার উন্নতির জন্য: মঙ্গলবার হনুমানের পুজো করার সময় ৫টি পান এবং ৫টি পিপল পাতার মালা পরুন। এতে অত্যন্ত প্রসন্ন হন হনুমানজী। চাকরি এবং ব্যবসায় সমস্ত বাধা দূর হয়।

অশান্তি থেকে মুক্তি পেতে: মঙ্গলবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করুন। এর পরে, হনুমানজির মন্দিরে যান এবং ভগবানের পায়ে পান পাতা অর্পন করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এর ফলে জীবনে শান্তি ফিরে আসে।

বজরঙ্গবলীর প্রিয় দিনে জেনে নিন কীভাবে বুঝবেন আপনার উপর হনুমান জির আশীর্বাদ রয়েছে

বাস্তু দোষ কাটাতে : বাড়ি, অফিস বা দোকানে বাস্তুর দোষের কারণে নেতিবাচকতা বাড়তে থাকে। এর থেকে মুক্তি পেতে হলুদ মেশানো জল পানের সঙ্গে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে নেতিবাচকতা দূর হয় বলে বিশ্বাস করা হয়।

সাবধান ধেয়ে আসবে ঝড়,এই ৫ জিনিস ভুলেও শিব পুজোয় নিবেদন করবেন না

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00