Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

RT-PCR: বাধ্যতামূলক পরীক্ষা, রাষ্ট্রপতির সঙ্গে দেখাই করবেন না দুই কং নেতা

আপত্তি জানিয়েছেন জয়রাম রমেশ এবং আরও এক শীর্ষ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যারাই যাবেন, তাদের RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছ। রিপোর্ট নেগেটিভ এলে তবেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারী।

কংগ্রেস সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলের দুই নেতার এই পরীক্ষায় আপত্তি রয়েছে। তারা তাদের আপত্তির কথা শীর্ষ নেতৃত্বকে জানিয়ে বলেছেন, রাষ্ট্রপতির (President)  সঙ্গে দেখার করার বিন্দুমাত্র ইচ্ছা তাদের নেই। যুক্তি হিসেবে তারা তুলে ধরেন গত বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি (Vice President)  তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করার বিষয়টি।

তাদের বক্তব্য, যে ইস্যুতে গত বৃহস্পতিবার উপরাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করেছিলেন, সেই একই ইস্যুতে এবার তারা রাষ্ট্রপতি (President)  রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চাইছেন। উপরাষ্ট্রপতির (Vice President)সঙ্গে দেখা করার সময় এই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়নি। তাহলে হঠাৎ করে রাষ্ট্রপতির (President)  সঙ্গে দেখা করতে গেলে কেন আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে।

শুক্রবার রাষ্ট্রপতি (President)   ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, রামনাথ কোবিন্দের সঙ্গে আগামীদিনে যাঁরা দেখা করতে আসবেন, তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা (RT-PCR) বাধ্যতামূলক। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেই সাক্ষাৎপ্রার্থী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন। কংগ্রেস সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দলের প্রবীণ নেতা জয়রাম শীর্ষ নেতৃত্বে বলেছেন, এই নির্দেশিকায় তাঁর আপত্তি রয়েছে। আপত্তি রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইডির দফতের রাহুল গান্ধির হাজিরার দিন দিল্লি পুলিশের হেনস্থার নিন্দা করে কংগ্রেসের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইছেন।

আরও পড়ুন ভয়াবহ! বেলাগাম করোনায় একদিনে বলি ২৩, আক্রান্ত পেরিয়ে গেল ১৩ হাজার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00