Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিশরের মরুভূমির মাটির নীচ থেকে বের হল ৪,৫০০ বছরের প্রাচীন মন্দির

আজও মিশরের মাটি খুঁড়ে বের করা হচ্ছে অবাক করা সব নিদর্শন বা প্রাচীন স্থাপত্য। এবার প্রায় সাড়ে চার হাজার বছরের পুরোনো এক সূর্যমন্দির মাটি খুঁড়ে বের করলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষ্ময়কর বললেও অত্যুক্তি হবে না। মিশরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সম্পর্কে অনেকেই জানেন। আজও মিশরের মাটি খুঁড়ে বের করা হচ্ছে অবাক করা সব নিদর্শন বা প্রাচীন স্থাপত্য। এবার প্রায় সাড়ে চার হাজার বছরের পুরোনো এক সূর্যমন্দির মাটি খুঁড়ে বের করলেন প্রত্নতাত্ত্বিক গবেষকরা। গত কয়েক দশকের মধ্যে এটিই মিশরের সব চেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে দাবি করছেন তাঁরা। প্রত্নতত্ত্ববিদদের দাবি, মিশরের প্রাচীন শাসকেরা ছ’টি সূর্যমন্দির নির্মাণ করেছিলেন। যারমধ্যে একটি আগেই আবিস্কৃত হয়েছিল সেই ১৯৯৮ সালে। দ্বিতীয়টি পাওয়া গেল এতদিন পর। এই সূর্য মন্দিরগুলির বয়স কমপক্ষে ৪,৫০০ বছর।

জানা গিয়েছে, মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে আবু ঘুরাবের পুরাকীর্তিসমৃদ্ধ একটি এলাকায় এই সূর্যমন্দিরটি পাওয়া গিয়েছে। এই মন্দিরটির পরিসর বেশ বড়। মন্দিরের ভিতর দিকে অনেকটা খালি জায়গা এবং বিশাল এক স্তম্ভ দেখে প্রত্নতত্ত্ববিদদের অনুমান বহু মানুষ এই মন্দিরে সূর্যের আরাধনা করতেন। প্রত্নতাত্ত্বিকদের মতে, এই মন্দিরটি পঞ্চম সাম্রাজ্যের ফারাও দ্বারা নির্মিত হয়েছিল। তখন তিনি জীবিত ছিলেন। প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান করে দেখেছেন যে, মন্দিরটি মাটির তৈরি ইট দিয়ে নির্মিত। যা দুই ফুট গভীর ভিত তৈরি হয়েছে চুনাপাথর দিয়ে। বাকি চারটি সূর্য মন্দিরের খোঁজও চলছে মিশরের বিভিন্ন প্রান্তে। আপাতত নতুন আবিস্কৃত সুর্য মন্দিরটি সম্পর্কে বিশদে জানার চেষ্টা করছেন প্রত্নতাত্ত্বিক গবেষক ও ইতিহাসবিদরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00