Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ বিয়ে করছেন সলমন

পাত্রীর নাকি নামজাদা এক অভিনেত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কী বোকা বনলেন তো।

আজ তো বোকা বানানোর দিন। প্রতি বছর ১ এপ্রিল পালিত হয় এপ্রিল ফুল ডে। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে হাসি-ঠাট্টা, তামাসা ও মজায় কাটানোর দিন এটি। কবে থেকে এই দিনের সূচনা, তা নিয়ে নানা ব্যাখ্যা পাওয়া যায়। মনে করা হয়, ইওরোপে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। তার পর বিশ্বের নানান অংশে ছড়িয়ে পড়ে।

ইতিহাসবেত্তাদের অনুমান, পোপ ত্রয়োদশ গ্রেগারি দ্বারা জর্জিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করার পরই বিশ্বজুড়ে এপ্রিল ফুল ডে পালিত হতে শুরু করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ১৫৮২ সালে প্রথমবার পয়লা জানুয়ারি থেকে শুরু হয় নববর্ষ । এর আগে মার্চের শেষে নববর্ষ পালিত হত। সে ক্ষেত্রে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১ এপ্রিল হত বছরের প্রথম দিন।আবার কোনও কোনও ইতিহাস বিদদের মতে, ইতিহাসবিদের মতে, এপ্রিল ফুল ডে আবার ‘হিলারা’ নামক উৎসবের সঙ্গে সম্পর্কযুক্ত। এটি একটি ল্যাটিন শব্দ, যার অর্থ আনন্দদায়ক।

এপ্রিল ফুল ডে আবার ভারতীয় উৎসব হোলির কাছাকাছি সময়েও পালিত হয়।অনেকে আবার এই দিনটিকে প্রাঙ্ক ডে বলে থাকেন। প্রাঙ্ক, যার অর্থ মজা করা। বা বোকা বানানো। তবে নাম আর যাই হোক না কেন, আসল উদ্দেশ্য হল অন্যকে বোকা বানানো। ইরানে পার্সি ক্যালেন্ডার অনুসারে নববর্ষের ১৩তম দিনে আনন্দ উৎসব পালন করা হয়। এপ্রিল ফুল ডে উপলক্ষে কিছু মজার কথাও রয়েছে।

তেমনই এক মজার কাহিনী, যার কেন্দ্রে গ্রিসের এক রাজা। রাজা একরাতে স্বপ্ন দেখেন, একটা পিঁপড়ে তাকে আস্ত গিলে ফেলেছে। সকালে ঘুম ভাঙার পর রাজা সবাইকে সেই স্বপ্নের কথা বললে, সকলে হর্ষোল্লাসে মেতে ওঠেন। রানিও হাসতে শুরু করেন। জ্যোতিষি রাজামশায়কে বললেন, এই স্বপ্নের অর্থ আপনি আজকের দিনটা মজা করে ও হাসতে হাসতে কাটাবেন। আর সেই দিনটা ছিল ১ এপ্রিল। ওই দিন থেকেই শুরু হল এপ্রিলের প্রথম দিনে অন্যকে বোকা বানিয়ে মজা উপভোগ করার প্রথা।

আরও পড়ুন ব্যাঙ্কের লকারে আটকে বৃদ্ধ, তারপর…

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00