Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক কাঁঠালের দাম ২৬,০০০ টাকা!

বিশাল দামে কাঁঠাল বিক্রি করতে পেরে খুশি মসজিদ পরিচালন সমিতির সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একটি কাঁঠালের দাম কত হতে পারে বলুন তো? যারা নিয়মিত বাজারঘাট করেন কিংবা পছন্দের ফল হিসেবে কাঁঠাল কেনেন তাঁরা বলবেন, এ কোনও প্রশ্ন হল? ১০০ থেকে ১৫০ টাকায় হামেশাই মিলে মরসুমি ফল। আজ্ঞে না! ১০০ টাকা নয়, এক হাজার টাকাও নয়। একটি কাঁঠাল বিক্রি হয়েছে ২৬ হাজার টাকায়। আর ওই ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পরমানান্দপুরে। ওই খবর জানাজানি হতেই বিস্ময়ে থ মেরে গিয়েছেন সাধারণ মানুষ। যদিও যিনি ওই কাঁঠাল কিনেছেন তিনি অবশ্য যারপরনাই খুশি। কাঞ্চন মিয়া নামে ওই ক্রেতার বক্তব্য, মসজিদ প্রাঙ্গনে হওয়া কাঁঠাল কিনতে পারা বড়ই সৌভাগ্যের বিষয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরমানন্দপুরের পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে থাকা একটি গাছে বেশ কয়েকটি কাঁঠাল ফলেছে। গতকাল শুক্রবার একটি মাঝারি মাপের কাঁঠাল নিলামের সিদ্ধান্ত নেন মসজিদের পরিচালন সমিতি। আর ওই নিলামে অংশ নিতে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এক হাজার টাকায় শুরু হয় নিলামের ডাক। চড়চড়িয়ে উঠতে থাকে কাঁঠালের দাম। শেষ পর্যন্ত বাজিমাত করেন কাঞ্চন মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা। ২৬ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন তিনি। আধ ঘন্টাধা ঘণ্টার নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি কিনে নেন কাঞ্চন মিয়া। কাঁঠালের দাম যে ওই জায়গায় পৌঁছতে পারে তা ঘূণাক্ষরেও ভাবতে পারেননি স্থানীয়  বাসিন্দারা।

বিশাল দামে কাঁঠাল বিক্রি করতে পেরে খুশি মসজিদ পরিচালন সমিতির সদস্যরা। মসজিদের ইমাম আবদুস সালাম খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কাঁঠাল বিক্রির টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।’ আর বিশাল দাম দিয়ে যিনি কাঁঠাল কিনেছেন সেই কাঞ্চন মিয়া সাংবাদিকদের বলেন, ‘মসজিদ হল আল্লাহর ঘর। কাঁঠালটি মসজিদের গাছের হওয়ায় মনের শান্তির জন্য আমি বেশি দাম দিয়ে কিনেছি।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00