Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই ৪ অভ্যাস বছরের শুরু থেকে করলেই কমবে খরচা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসছে নতুন বছর। গোটা বিশ্বের মানুষ নতুন বছরকে অভিনন্দন জানাতে প্রস্তুত। তাই নতুন বছরের প্রথমেই যদি একটু সাশ্রয় করতে পারেন তাহলে আপনাদেরই লাভ। সেইকারণেই এবার নতুন বছরের আগেই জেনে নিন সাশ্রয় করার বেশ কয়েকটি সহজ উপায়।

১) বিদ্যুৎ সাশ্রয়-  বিনা প্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম তো চালিয়ে রাখবেনই না। শুধু তাই নয় প্রয়োজন না থাকলে প্লাগ থেকে খুলে রাখতে পারেন আপনার  বৈদ্যুতিক সরঞ্জাম। পাশাপাশি সকালের দিনের  আলোয় বেশি করে  কাজ সেরে ফেলুন । যাতে বিকেলে বিদ্যুৎ না ব্যবহার কম করতে হয়। আর এতেই আপনাদের হবে বিদ্যুৎ সাশ্রয়।

২) খরচা কম- যে পথে রিকশায় যেতে ২০-৩০ টাকা প্রয়োজন, সেই পথটুকু হেঁটেই চলে যান। রোজ এভাবে দুই বেলায় ৪০-৬০ টাকা বাঁচলে মাসে বেশ খানিকটা সাশ্রয় হয়। রোজ হাঁটার ফলে আপনি নিজেকে ফিট রাখতেও পারেন বিনা খরচেই। শুধু তাই নয় শরীর চর্চার জন্য যেতে হবে না জিমেও। তাহলে একটু হাঁটা-হাঁটি করলে একদিকে যেমন কমবে মেদ তেমনি সাশ্রয় হবে আপনার টাকার।

৩) বাজেট তৈরি- বাজেট হচ্ছে অর্থ সাশ্রয়ের প্রথম ধাপ। শুরুতে আয় এবং বর্তমান ব্যয়গুলোর তালিকা করতে হবে। তারপর পুরো তালিকাটি দেখে কোথায় কতটা ব্যয় হয়েছে তা দেখে নিতে হবে।  আর তাতেই  খুব সহজে আপনি আপনার গোটা বছরের বাজেট করে ফেলবেন।

8) বদলান জীবনযাত্রা- ধূমপান, রেস্টুরেন্টে খাওয়া, দামি জিনিস কেনাকাটা কিংবা বাজি ধরার মতো ব্যয়বহুল অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। এসব অভ্যাস ছাড়তে পারলে অনেক টাকা বাঁচানো সম্ভব। তাই আগেই বদলান আপনার জীবনযাত্রা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00