Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপনি একা নন, পৃথিবীর ৫২ শতাংশ মানুষ ভুগছে মাথাব্যাথায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মাথাব্যথার সমস্যা প্রতিটি ঘরে গরে দেখা যায়। আর এই যন্ত্রণা যাদের আছে, তাঁরা যে কি পীড়ার মধ্যে দিয়ে যান, তাঁরাই হয়তো জানেন। মাথা ব্যথার যন্ত্রণা একবার শুরু হলে, কোনও কাজ করা অসম্ভব হয়ে পড়ে। শরীরের এমন একটি ক্লান্তি তৈরি করে, মাথাব্যাথার যন্ত্রণা, যাতে আপনার সব এনার্জি শেষ হয়ে যায়। এই পৃথিবীর প্রায় ৫২ শতাংশ মানুষ এই সমস্যায় ভুগছেন। তার মধ্যে ১৪ শতাংশের বেশি মানুষের রয়েছে মাইগ্রেনের সমস্যা এবং সাইনাসের প্রবলেম। সম্প্রতি, একটি গবেষণাতে উঠে এসেছে পুরুষদের থেকে মহিলাদের মাথাব্যথার সমস্যা বেশি।

এই গবেষণাটি করছে নরওয়ে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেখানে, মাথাব্যথার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সম্ভবত, ২০ থেকে ৬৫ বছর বয়সী মানুষদের সবথেকে বেশি মাথা ব্যথা হয়। বিশেষত, ২৬ শতাংশ মানুষ দুশ্চিন্তাজনিত কারণে মাথা ব্যথায় ভোগেন। তাঁরা মাসে প্রায়, ১৫ বারের বেশি এই সমস্যায় ভুগছেন। যদিও সকলের একই রকমের মাথাব্যথা হয় না। এই গবেষকদের কথায়, মহিলাদের মাথা ব্যথা বেশি হয়, প্রায় ১৭ শতাংশ মহিলা এই সমস্যায় ভোগেন।

তবে মাইগ্রেন, মাথাব্যথা থেকে মুক্তির উপায় আছে। মাথা ব্যথার সমস্যা দূর করতে খেতে পারেন, কফি, লেবুর রসের সঙ্গে বিটনুন, তুলসীপাতা, গুড়ের সঙ্গে জিরে, আদার চা।

তবে এই মাথাব্যথার পিছনে অনেক কারণ আছে। সেই কারণগুলি খুঁজতে প্রথমেই একজন চিকিৎসকের পরামর্শ নিন। অনেকেই এই সমস্যার সমাধান থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে পেনকিলার খান, মাথায় রাখবেন এই পেনকিলার নিয়মিত খাবেন না তাহলে লিভারে আঁচ ফেলতে পারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00