Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোখে ঝাপসা দেখছেন! স্ট্রোকের লক্ষণ নয় তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  স্ট্রোক এমন এখন ব্যাধি এটি যখন তখন হতে পারে। কখনো গভীর ভাবনায় আবার কখনো আদ্রতাজনিত কারণে। তবে স্ট্রোক শুধুমাত্র মস্তিষ্কের সঙ্গে জড়িত নয় এটি হার্টের সঙ্গেও জড়িত। আপনি কী জানেন শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়লে চোখেও স্ট্রোক হতে পারে ?  জেনে নিন চিকিৎসকেরা কি বলছেন –

চোখ হল শরীরের সবচেয়ে স্পর্শকাতর ইন্দ্রিয়। একমাত্র ঘুমের সময়ই আমাদের চোখ বন্ধ থাকে। বাকী সময় চোখ খোলা থাকে। চিকিৎসকেরা বলছেন, স্ট্রোক কিন্তু একই সঙ্গে দু’টি চোখে হয় না। তবে, রোগ নির্ণয়ে বা চিকিৎসায় গাফিলতি করলে দু’টি চোখেরই দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে।

কীভাবে বুঝবেন :  চিকিৎসকেদের কথায়, বাতাসে মিশে থাকা ধুলো, ময়লা, জীবাণুর সঙ্গে ঝলসানো গরম হাওয়ার আঁচ সরাসরি চোখে এসে লাগে। সেখান থেকেই শুরু হয় ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহ। চোখে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়। চোখের প্রেশারও বেড়ে যেতে থাকে। রেটিনা রক্তবর্ণ হয়ে ওঠে। যাকে বলে অসম্ভব লাল হয়ে যাওয়া। আপনি কীভাবে বুঝবেন এই প্রসঙ্গে চিকিৎসকেরা বেশ কিছু লক্ষণের কথা বলেছেন।

১) চোখ লাল হয়ে যাওয়া। চোখ ফুলে সমানে জল পড়তে পারে। ২)রেটিনার উপর রক্তজালিকা ভেসে উঠতে দেখা যায়। কিছু ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতেও দেখা যায়।

ঝাপসা দৃষ্টি: চোখে স্ট্রোক হলে আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। তবে অনেকের ক্ষেত্রে চোখের কোন নির্দিষ্ট অংশ ঝাপসা হয়ে যেতে পারে। দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরনাপন্ন হন।নয়তো দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থাকে।

চোখের মধ্যে ভারি কিছু অনুভব করা : চোখে স্ট্রোক হলে চোখে অস্বস্তি হবে যেন ভারি কিছু চাপ রয়েছে এমন অনুভুতি হলে চিকিৎসকের কাছে যান।

সচেনতা :  অনেক্ষেত্রে চোখে ধুলোবালি পড়ে চোখ লাল হয়ে যেতে পারে সেটা স্ট্রোক নাও হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00