Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুধ খেলেই অম্বল! জেনে নিন দুধের সঙ্গে কী মিশিয়ে খেলে ভাল থাকবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :  দুধ ভালবাসেন না এমন মানুষ আছে নাকি ?  হবে নাই বা কেন পুষ্টিগুনে এমন জুড়ি আর মিলবে কোথায় ? তবুও কিছু মানুষ দুধ দেখলেই পালাই পালাই! এদেঁর দুধ পছন্দ না বললে ভুল হবে। এরাঁ দুধ খেতে চাইলেও হজমের সমস্যা বাধা হয়ে দাড়াঁয়। কী করবেন ভাবছেন? জেনে নিন উপায়-

দুধ সুষম খাবার হিসাবে পরিচিত।শিশু হোক বা বৃদ্ধ-বৃদ্ধা— যে কেউই দুধ থেকে প্রচুর পরিমাণে পুষ্টি পেতে পারেন। তবে অনেকের দুধে হজমের সমস্যা হয়। এই ভয়েতে দুধ খেতে চান না। অনেকেই হয়তো জানেন না এই সমস্যা সমাধানের উপায় লুকিয়ে রয়েছে দুধেই।

শুধু দুধ খেলে যদি হজমের গোলমাল হয়, তা হলে দুধের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ ঘি। দারুণ উপকার পাবেন। দুধ এবং ঘি মিশিয়ে খাওয়া পাকস্থলির জন্য খুব ভাল। এতে এনজাইম নিঃসৃত হয়। ফলে হজমশক্তি আরও বাড়ে। বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের মতো সমস্যা থেকে দূরে থাকা যায়।

এছাড়াও যাঁদের অনিদ্রার সমস্যা রয়েছে, দুধের সঙ্গে ঘি মিশিয়ে খেলে তাঁরা দারুণ উপকার পাবেন। এটা স্নায়ুকে শান্ত করে। স্বস্তি দেয়। মানসিক উত্তেজান কমায়। যার ফলে ঘুম হয় খুব ভাল।

সচেতনতা : যাঁদের দুধে অ্যালার্জি আছে তাঁরা অবশ্যই এটা করার আগে চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00