Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্নপূর্ণার কৃপা পেতে হলে রান্নাঘরের এই জিনিসগুলি কখনওই শেষ হতে দেবেন না

Share:

নিজস্ব প্রতিনিধি: সকলেই চায় ঘরে সম্পদ-সমৃদ্ধি থাকুক। কিন্তু জেনে হোক বা না জেনে মানুষ এমন কিছু ভুল করে, যার কারণে ঘরে দারিদ্র্যর প্রব্বেশ ঘটে। তাই, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে উল্লিখিত নিয়মগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ।

হিন্দু ধর্মে ঘরকে মন্দির বলা হয়। যদি ঘরে সুখ-সমৃদ্ধি থাকে, তাহলে তা স্বর্গের মতো সুন্দর হয়। রান্নাঘর হল ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, কারণ দেবী অন্নপূর্ণার বাস এখানে।

রান্নাঘরে অনেক ধরণের জিনিসপত্র রাখা থাকে, যা দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। বাস্তুশাস্ত্রে রান্নাঘরের সঙ্গে সম্পর্কিত এমন জিনিসপত্র সম্পর্কে বলা হয়েছে যা কখনওই সম্পূর্ণরূপে শেষ হতে দেওয়া উচিত নয়। আসুন এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই।

আটা: বাস্তু বিশেষজ্ঞদের মতে আটার পাত্র কখনওই সম্পূর্ণ খালি করা উচিত নয়। এছাড়াও বাড়িতে অতিরিক্ত আটা রাখুন। আটা সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেলে তা অশুভ বলে মনে করা হয়।

চাল: চাল এমন একটি শস্য যা প্রতিদিন প্রয়োজন। পুজোর জন্য আতপচাল গুরুত্বপূর্ণ। অতএব, রান্নাঘর থেকে চাল সম্পূর্ণরূপে শেষ হতে দেবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, চালের পাত্র সম্পূর্ণ খালি রাখলে শুক্র গ্রহ দুর্বল হয়ে পড়ে।

হলুদ: রান্নায় হলুদ ব্যবহার করা হয়। ধর্মীয় ও শুভ কাজেও হলুদকে শুভ বলে মনে করা হয়। হলুদে অনেক ঔষধি গুণও পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরে হলুদ ফুরিয়ে গেলে সুখ এবং সৌভাগ্যের অভাব হয়। অতএব, হলুদের কৌটো সর্বদা পূর্ণ রাখুন।

লবণ: লবণ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ। কিন্তু লবণের ঘাটতি আপনার জীবনকেও দুর্বিষহ করে তুলতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, লবণের ঘাটতি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00