Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন বর্ষায় আচার ভাল রাখার টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাঙালিদের আচার খাওয়ার প্রবণতা চিরকালই। কিছু হোক বা না হোক শেষ পাতে একটু টক ঝাল মিষ্টি আচার না হলে কি আর চলে।ইতিহাসবিদদের মতে পৃথিবীর প্রাচীনতম খাবার হল আচার। যুগ যুগ ধরে চলে আসছে আচারের ব্যবহার। তবে বর্ষাকালে শুরু হতে চলল। এইসময় আচার খারাপ হওয়ার আশঙ্কাও বেশি থাকে। কৌটবন্ধ রাখা আচার খারাপ হওয়ার ভয় পাচ্ছেন ? তবে জেনে নিন কীভাবে সংরক্ষিত করে রাখবেন আচার।

মাঝেমধ্যে রোদে দিন : বর্ষার সময় স্যাঁতসেঁতে আবহাওয়ায় আচার কৌটবন্দি করে রাখলে ছত্রাক পড়ার সম্ভাবনা থাকে। তাই রোদ উঠলেই রোদে দিন ঢাকনা খুলে, যাতে সূর্যের আলো বয়ামের মধ্যে পড়ে। এতে সারাবছর আচার ভাল থাকে।

বাড়তি তেল : বেশি করে তেল দিলে আচারের মধ্যে জলীয় বাতাস ঢুকতে পারে না। ফলে ব্যাক্টেরিয়াও হবে না। তাই যদি তেল দেওয়া আচারে বেশি করে তেল দিন। একটু বেশি করে তেল ঢেলে দিন বয়ামের মধ্যে। এতে আচার ভাল থাকে।

কাঁচের পাত্রে রাখুন :  প্লাসটিকের মধ্যে আচার না রেখে, বদলে দিন পাত্র। এর বদলে কাঁচের পাত্রে রাখুন।

ফ্রিজে রাখতে পারেন :  আচারের কৌটো ফ্রিজের মধ্যে রাখলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। তা হল বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। ফ্রিজের ভেতরে রেখে দিতে হবে পুনরায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00