Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

শুকনো আম বা কিসমিসকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। তবে এগুলিতে চিনির পরিমাণ বেশি থাকে এবং অত্যন্ত আঠালো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক সময় মানুষ মনে করেন যে, মিষ্টি খেলে দাঁত নষ্ট হয়, হ্যাঁ সম্পূর্ণ সত্য কথাটি। কিন্তু শুধু মিষ্টি নয়, মিষ্টির মতোই অনেক জিনিস দাঁত নষ্ট করে। ৮ থেকে ৮০, কম-বেশি সকল বয়সী এখন দাঁতের সমস্যায় ভোগেন। কেউ শক্ত জিনিস কাম্‌ড়াতে পারেন না, কারো আবার অল্প বয়সে দাঁতে পোকা হয়ে যায়। কারো আবার দাঁতে একটু চাপ দিলেই রক্ত বেরোয়। কারোর অল্পবয়সে দাঁত হলুদ হয়ে যায়। দাঁত নিয়ে নানারকম সমস্যায় ভোগেন সব বয়সী মানুষ। তবে মিষ্টির পাশাপাশি আর কী কী জিনিস দাঁতের ক্ষতি করতে পারে জেনে নিন…

শুকনো ফল: শুকনো আম বা কিসমিসকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। তবে এগুলিতে চিনির পরিমাণ বেশি থাকে এবং অত্যন্ত আঠালো হয়। এগুলি দীর্ঘ সময় ধরে দাঁতে লেগে থাকে এবং সেখানে উপস্থিত ব্যাকটেরিয়াকে খাদ্য সরবরাহ করে। যা অ্যাসিড তৈরি করে এবং দাঁতের ক্ষতি করে।

চিপস: এগুলো আমাদের সকলেরই প্রিয় কিন্তু এগুলোর মধ্যে থাকার স্টার্চ মুখে ভেঙে চিনিতে পরিণত হয়। এবং দাঁতের গোড়ায় লেগে থাকে। এই কারণে এগুলির ক্যান্ডির মতো বিপদজনক হতে পারে।

সাইট্রাস ফল (লেবু, কমলা): এই ফলের পুষ্টিগুণ আছে। তবে এগুলো সম্পূর্ণরূপে এড়িয়ে চলা ভাল। কারণ এগুলো যদি বেশি পরিমাণে খাওয়া হয় তবে এগুলি ধীরে ধীরে দাঁতের অ্যানামেলের ক্ষতি করতে পারে। বিশেষ করে যখন এগুলি বারবার চুষে খাওয়া হয়। তাই এগুলো খাওয়ার পরে জল দিয়ে মুখ পরিষ্কার না করলে ক্ষতি হতে পারে দাঁতের। তাই সাইট্রাস ফল খাওয়ার পর অন্তত ৩০ মিনিটের মধ্যে দাঁত ব্রাশ করতে হবে।

স্বাদযুক্ত দই: দইতে ক্যালসিয়াম থাকে এবং এটি একটি ভালো জিনিস। কিন্তু বাজারে পাওয়া যায় এমন স্বাদযুক্ত দইতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা দাঁতের ক্ষতি করতে পারে। তাই কেনার সময় লেবেলটি দেখে নেবেন।

গ্রানোলা এবং এনার্জি বার: এগুলো দেখতে স্বাস্থ্যকর খাবারের মতো। কিন্তু এগুলি প্রায়শই আঠালো প্রকৃতির হয়। চিনির পরিমাণ বেশি থাকে। বিশেষ করে যখন মধু শুকনো ফলের সঙ্গে মেশানো হয়। তাই বিশেষজ্ঞরা বলছেন যে, দাঁতের জন্যে যে কোনও কিছু সম্পূর্ণরূপে ত্যাগ করার দরকার নেই। তবে আমাদের ভারসাম্য বজায় রাখা উচিত। খাওয়ার সময় যে লালা বের হয় তা দাঁত পরিষ্কার করে এবং চিনির কনা দূর করে তাই খাওয়ার সময় এবং পরে অভ্যাসগুলি দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00