Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফকির থেকে হবেন রাজা, ফিটকিরির অলৌকিক জাদুতে বদলে যেতে পারে আপনার ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশিরভাগ বাড়িতেই ফিটকিরি পাওয়া যায়। কারণ এটি একটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। ফিটকিরি কেবল আপনার স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ফিটকিরি ব্যবহার করে আপনি কেরিয়ার, পরিবার, সম্পদ, রোগ সহ অনেক সমস্যা দূর করতে পারেন। ফিটকিরিতে অনেক ওষধি গুণ রয়েছে। এটি জল পরিশুদ্ধ করা থেকে শুরু করে রক্ত ​​বন্ধ করা পর্যন্ত, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অনেকে আবার আফটার শেভ হিসাবেও ফিটকিরি ব্যবহার করেন। কিন্তু তন্ত্র শাস্ত্র অনুসারে, ফিটকিরির কিছু কৌশল ব্যবহার করে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। ফিটকিরিতে নেতিবাচক শক্তি দূর করার এবং চারপাশে ইতিবাচক শক্তি বজায় রাখার ক্ষমতা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফিটকিরির এই কৌশলগুলি সম্পর্কে।

যদি দোকান, ব্যবসায়িক স্থান, কোনও প্রতিষ্ঠানে সমস্যা থাকে বা ব্যবসা ভালভাবে বৃদ্ধি না পায়, তাহলে কালো কাপড়ে ফিটকিরি বেঁধে মূল গেটে ঝুলিয়ে দিন। এতে কর্মক্ষেত্রে সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হবে এবং সমৃদ্ধিও আসবে।

ঋণের দায়ে জর্জরি হলে বা আয় কম থাকলে তন্ত্রশাস্ত্রের এই কৌশলটি অনুসরণ করা উচিত। এর জন্য, একটি পান পাতায় কিছু ফিটকিরি এবং সিঁদুর বেঁধে সন্ধ্যায় একটি বড় পাথর দিয়ে অশ্বত্থ গাছের নীচে পুঁতে দিন। এটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে, সেদিকে খেয়াল রাখবেন। টানা তিনটি বুধবার এই প্রতিকারটি করতে হবে। এর মাধ্যমে, আপনি ধীরে ধীরে অর্থ সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পারিবারিক সমস্যাও দূর হবে।

যদি কোনও সমস্যা থেকে যায় বা সম্পন্ন কাজ আটকে যায়, তাহলে প্রতিদিন স্নানের জলে সামান্য ফিটকিরি মিশিয়ে নিন। এটি করলে নেতিবাচক শক্তি দূরে থাকবে এবং আপনার স্বাস্থ্যও ভাল থাকবে। এর পাশাপাশি, আপনার সমস্যাগুলিরও সমাধান হবে। আপনি আর্থিকভাবেও সমৃদ্ধ হবেন।

ব্যবসায় সমৃদ্ধির জন্য নবমী তিথিতে দেবী দুর্গার উদ্দেশ্যে পাঁচটি ফিটকিরি, একটি কোমরে বাঁধার কার এবং ছয়টি নীল ফুল নিবেদন করুন। তারপর দশমী তিথিতে, নীল ফুলগুলি পুকুর না নদীতে বিসর্জন দিন। কারটি কোনও মেয়েকে দিয়ে দিন, ফিটকিরির টুকরোগুলি নিরাপদে যত্ন করে রাখুন। যদি আপনি কোনও ইন্টারভিউ বা ব্যবসায়িক কাজে যাচ্ছেন, তাহলে আপনার সঙ্গে কিছু ফিটকিরি রাখুন। আপনি অবশ্যই সাফল্য পাবেন এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে।

ফিটকিরির এই সহজ প্রতিকার আপনাকে সম্পদ অর্জনে অনেক সাহায্য করতে পারে। সম্পদ পেতে রাতে ঘুমানোর আগে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করুন। মাঝে মাঝে ঘর মোছার জলে লবণ এবং ফিটকিরি সহযোগে ঘর মুছুন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। এছাড়াও, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালবাসা অটুট থাকে।

বাথরুমে একটি পাত্রে এক টুকরো ফিটকিরি রাখুন। প্রতি মাসে এটি পরিবর্তন করতে করুন। এটি করলে পরিবারের সদস্যরা সমৃদ্ধ হবেন এবং সুস্বাস্থ্য লাভ করবেন। এছাড়াও, ফিটকিরি নেতিবাচক শক্তি শোষণ করে। এটি করার ফলে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয় এবং আটকে থাকা অর্থ উদ্ধার হয়।

যদি বাড়ির কেউ কুদৃষ্টিতে ভুগছে, তাহলে ফিটকিরির এই প্রতিকারটি আপনার সাহায্য করতে পারে। আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দিন প্রথমে। তারপর মাথা থেকে পা পর্যন্ত সাতবার ফিটকিরির টুকরো দিয়ে আঘাত করুন। মনে রাখবেন যখন আপনি ফিটকিরি আপনার পায়ের কাছে আনবেন, তখন সেটি যেন পায়ের তলা স্পর্শ করে। তারপর ফিটকিরিটি আগুনে পুড়িয়ে দিন। এতে কুদৃষ্টির প্রভাব দূর হয়।

যদি কোনও কারণে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ হয়, তাহলে ফিটকিরির এই সহজ সমাধানটি আপনার জন্য কার্যকর হতে পারে। বিছানার নীচে একটি কালো কাপড়ে ফিটকিরি বেঁধে রাখুন। এটি করলে পরিবারে সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বজায় থাকবে। সকল সদস্য একে অপরকে সম্মান করবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00