Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাস অনুযায়ী এইভাবে আদিদেবের আরাধনা করলে অসুখ বিসুখ থেকে মিলবে মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : সূর্যকে সবচেয়ে শক্তিশালি দেবতার মধ্যে একজন হিসেবে ধরা হয়। কেননা সূ্র্য ছাড়া বিশ্ব অচল। বিজ্ঞান মতে সূর্য হল সমস্ত শক্তির আধার। অন্যদিকে বৈদিক জ্যোতিষে সূর্যের বিশেষ গুরুত্ব রয়েছে। সৌরজগতের রাজা সূর্যের প্রভাব বিভিন্ন রাশির জীবনে উপর পড়ে। জ্যোতিষ মতে, কোষ্ঠীতে সূর্য ভালো অবস্থানে থাকলে রাজার হালে জীবন কাটানো যায়। জীবনে সব রকম সুখ, সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন তিনি। সূর্যের আশীর্বাদে সেই ব্যক্তি তেজ , সাহস ও আত্মবিশ্বাসে ভরপুর হন। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি মাসে সূর্য পুজোর পৃথক বিধান রয়েছে।এমনকি মাস অনুযায়ী পৃথক পৃথক নামে সূর্যের উপাসনা করা হয়ে থাকে। মাস অনুযায়ী সূর্যদেবের নাম ও পরিবর্তিত হয়।তাহলে জেনে নিন কোন মাসে কী ভাবে পুজো করলে সূর্যদেবের আশির্বাদে জীবন থেকে বাধা বিপত্তি দূর হবে।

বৈশাখ :  এই মাসে তপন নামে সূর্যপুজো করা হয়। এই মাসে রবিবারের পুজোয় সূর্যকে বিউলির ডাল, ঘি, আঙুর নিবেদন করে অর্ঘ্য দিলে সূ্র্যদেবের আশির্বাদ লাভ করা যায়।

জ্যৈষ্ঠ : এই মাসে ইন্দ্র নামে সূর্য পুজো করা হয়ে থাকে। সূর্যকে দই, ছাতু ও আমের অর্ঘ্য দিন। এরপর অভাবীদের চাল দান করুন। এতে খুশি হন সূ্র্যদেব।

আষাঢ় ও শ্রাবণ : সূর্য নামে আরাধনা করবেন আষাঢ় মাসে। এই সময় জায়ফল, চিড়ের ভোগ নিবেদনের করলে উপকার পাওয়া যায়। অন্যদিকে শিবের প্রিয় শ্রাবণ মাসে গভস্তি নামে সূর্যের পুজো করা হয়। ছাতু, লুচি ও ফল ইত্যাদির অর্ঘ্য দিলে ভাল সুফল মেলে।

ভাদ্র ও আশ্বিন :  ভাদ্র মাসে যন্ত্র নামে সূর্যের আরাধনার সময় ঘি, ভাত, কুমড়ো নিবেদন করবেন। অন্যদিকে আশ্বিন মাসে হিরণ্যরেতা নামে সূর্যের পুজো করার উল্লেখ পাওয়া যায়। রবিবারের পুজোয় সূর্যদেবকে চিনি, বেদানা ইত্যাদির অর্ঘ্য দিন ও চাল এবং চিনি দিয়ে পুজো করুন। পাশাপাশি অভাবীদের খোলা মনে দান করুন।

কার্তিক ও মার্গশীর্ষ : কার্তিক মাসে দিবাকর নামক সূর্যের পুজো করা হয়। এইসময় পুজোয় সূর্যকে পায়েস ও কলা নিবেদন করতে পারেন। অন্যদিকে মার্গশীর্ষের সময় সূর্যদেবকে চাল, ঘি, গুড় ও নারকেলের ভোগ নিবেদন করুন।

পৌষ ও মাঘ : পৌষ মাসে বিষ্ণু নামে সূর্যের উপাসনা করবেন। এই সময় চাল, মুগ ও তিলের খিচুড়ি ও বড় কুমড়ো নিবেদন করলে সূর্যদেব খুশি হন। মাঘ মাসে বরুণ নামে সূর্যের পুজোর সময় তিল ও গুড়ের প্রসাদ নিবেদন করলে শুভ কিছু হয়। এইসময় গুড় দান করলেও বিশেষ উপকার পাওয়া যায়।

ফাল্গুন ও চৈত্র : ফাল্গুন মাসে শাস্ত্র মতে, ভানু নামে সূর্যের আরাধনা করা উচিত। দই ও ঘিয়ের নিবেদনের পাশাপাশি বাতাবি লেবু অর্পণ করা উচিত। এই মাসে রবিবারের পুজোয় সূর্যদেবকে ঘি, লুচি, মিষ্টি ও দুধের ভোগ নিবেদন করা যেতে পারে। এতে মনস্কামনা পূর্ণ করন সূ্র্যদেব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00