Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিষাক্ত ধূপ নয়! এই উপায়ে মশা ধারে কাছেও ঘেষঁবে না আপনার

Share:

নিজস্ব প্রতিনিধি :  এই তীব্র গরমে এক জ্বালা!মশারি টাঙালেও দমবন্ধ হয়ে আসছে এই গরমে। ধূপের ধোঁয়ায় অসহ্য হয়ে উঠছে। লোড শেডিং হলেই বিপদ। ভাবছেন কী করবেন! তবে আপনি কী জানেন, প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানো যায়। কোন ঝামেলা ছাড়াই এই উপায়ে  মশা তাড়ান। মশা আর এমুখো হবে না।

বাড়ি এবং বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখা :  বাড়ি আশপাশে গাছপালা থাকলে মশার উপদ্রব বেড়ে যায়। তাই সময় করে আগাছা ছেঁটে ফেলাই ভাল। চার পাশে কোথাও যেন জল না জমে, সে দিকেও খেয়াল রাখতে হবে। শোবার ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখাও খুব গুরুত্বপূর্ণ। আবর্জনা যেন না জমে।

আলো :  মশাদের প্রিয় আলোর রং হল হলুদ। তাই ঘরে হলুদ আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করুন। এতে মশারা কম আকৃষ্ট হয়।

কর্পূর : মশার ধূপের গন্ধে অনেকেরই কষ্ট হয়। তার বদলে ঘরে কর্পূর জ্বালাতে পারেন। কর্পূর জ্বালালে ঘরে তেমন ধোঁয়াও হয় না। আর এটি নিরাপদও।

হালকা পোশাক : গাঢ় রঙে মশা আকৃষ্ট হয়। হালকা রংয়ের পোশাক পড়ুন! এতে কম আকৃষ্ট হবে মশা। এতে যেমন গরমের হাত থেকে বাঁচবেন,তেমনই হালকা রংয়ের পোশাক মশা থেকে দূরে রাখবে আপনাকে।

অয়েল : প্রাকৃতিক বেশ কিছু অয়েলের সাহায্যে মশা ভাগে। যেমন ইউক্যালিপটাস, নিম, ল্যাভেন্ডার,  প্রভৃতি অয়েলে মশা পালিয়ে যায়। গায়ে কিংবা পোশাকে, ঘরের কোণে এই অয়েল ছড়িয়ে রাখতে পারেন। এতে মশা দূর দূর করে পালাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00