Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকালে ঘুম থেকে ওঠার পর এই জিনিসগুলি দেখা মানে দুর্ভাগ্যকে ডেকে আনা    

Share:

সকালে ঘুম থেকে ওঠার মধ্য দিয়েই সূচনা হয় নতুন দিনের। প্রত্যেকেই চান দিনটি শুভ এবং সফল হোক। তার জন্য কেউ নিজের হাতের তালুর দিকে তাকায়, কেউ ধ্যান করে, আবার কেউ জলের দিকে তাকায়। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই কাজগুলি করা শুভ। তবে অশুভ কোনগুলো? চলুন জানা যাক।

বন্ধ ঘড়ি

সকালে ঘুম থেকে উঠে বন্ধ ঘড়ি দেখা বাস্তু শাস্ত্রে একটি অশুভ লক্ষণ বলে বিবেচিত। এটি আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারে। আপনার কাজ আটকে যেতে পারে।  মনে করা হয়, শোওয়ার ঘরে কখনওই বন্ধ ঘড়ি রাখা উচিত নয়।

ঝাড়ু এবং ডাস্টবিন

সকালে ঝাড়ু বা ডাস্টবিন দেখাও ভাল লক্ষণ বলে মনে করা হয় না। বাস্তু অনুসারে, ঘুম থেকে উঠে এই দুটির মধ্যে একটি দেখলের জীবনে আর্থিক সমস্যা তৈরি করতে পারে।

এঁটো বাসনপত্র

সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি প্রথমেই এঁটো বাসনপত্র দেখতে পান, তাহলে বাস্তু শাস্ত্রে এটিকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় না। এর ফলে শরীরে নেতিবাচকতা আসতে পারে। এই কারণেই বলা হয় যে রাতে ঘরে কখনও এঁটো বাসন রাখা উচিত নয়।

তেলের পাত্র

জ্যোতিষশাস্ত্রে তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত। অতএব, সকালে তেল ভর্তি পাত্র দেখা উচিত নয়। যদি এমনটা হয়, তাহলে কিন্তু আপনাকে সারাদিন মানসিক যন্ত্রণা ভোগ করতে হতে পারে।

ছায়া

সকালে নিজের ছায়া দেখাও ভাল বলে বিবেচিত হয় না। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজের ছায়া দেখলে সারা দিন অস্থির থাকতে হবে। এর ফলে, আপনার মনসংযোগেও বিঘ্ন ঘটতে পারে।

আয়না

অনেকেরই অভ্যাস আছে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই আয়নায় নিজেকে দেখার। বাস্তু মতে, ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নার দিকে তাকানো শুভ বলে বিবেচিত হয় না। যদি আপনি প্রতিদিন এটি করেন তবে এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00