Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী শ্রাবণে জন্মগ্রহণকারীরা সর্বদা শিবের আশীর্বাদ পান?

হিন্দুধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র এবং আরাধ্য মনে করা হয়। কারণ এই মাসটি ভগবান শিবের জন্যে উৎসর্গীকৃত। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করার জন্যে খ্যাত। এ বছর শ্রাবণ মাস শুরু গেছেন হচ্ছে আজ অর্থাৎ ১১ জুলাই থেকে। চলবে ৯ অগস্ট পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র এবং আরাধ্য মনে করা হয়। কারণ এই মাসটি ভগবান শিবের জন্যে উৎসর্গীকৃত। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করার জন্যে খ্যাত। এ বছর শ্রাবণ মাস শুরু গেছেন হচ্ছে আজ অর্থাৎ ১১ জুলাই থেকে। চলবে ৯ অগস্ট পর্যন্ত। এই পবিত্র মাসের অনেকেই গোটা দিন উপবাস রেখে শিবের ব্রত পালন করেন এবং শিবের মাথায় জল ঢালেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরাও খুব ভাগ্যবান হন এবং বাবা ভোলেনাথের আশীর্বাদ থাকে তাঁদের মাথার উপর সবসময়। কিন্তু শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এত বিশেষ কেন? কারণ এই ব্যক্তিরা ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত ধার্মিক হন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ হন। তারা যা করার জন্যে প্রস্তুতি নেয়, তা না সম্পন্ন হওয়া পর্যন্ত হাল ছাড়ে না। এই ব্যক্তিরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। এই মানুষদের সকলের প্রতি ভালোবাসা থাকে এবং তাঁরা শান্ত স্বভাবের হয়। তাঁরা কখনও কাউকে ঠকায় না। কখনও কারও সম্পর্কে ভুল চিন্তা করেনা। ভগবান শিবের আশীর্বাদে, এই ব্যক্তিরা অর্থনৈতিক দিক থেকে অনেক সুবিধা পান। কঠোর পরিশ্রমের কারণে তাদের আর্থিক অবস্থা সর্বদা ভাল থাকে। এবার শ্রাবণের প্রথম সোমবার শুরু হচ্ছে ১৪ জুলাই থেকে। বিশ্বাস করা হয় যে, শ্রাবণের প্রথম সোমবার যদি কোনও ভক্ত সত্যিকারের হৃদয়ে উপবাস করেন এবং ভগবান শিবের পুজো করেন, তাহলে ভোলেনাথ তাঁর সমস্ত ইচ্ছে পূরণ করবে। এই উপবাস বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্যে শুভ।

পুজোর শুভ সময়

এবার ব্রহ্ম মূহুর্ত শুরু হচ্ছে ভোর ৪:১৬ মিনিট থেকে ৫.০৪ মিনিট পর্যন্ত। অভিজিৎ মূহুর্ত থাকবে দুপুর ১২:০৫ মিনিট থেকে ১২.৫৮ মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকবে দুপুর ১২.০১ মিনিট থেকে ১.৩৯ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল থাকবে সন্ধ্যা ৫:৩৮ মিনিট থেকে ৭:২২ মিনিট পর্যন্ত।

উপবাস রাখার পদ্ধতি

সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার হয়ে হালকা রঙের পোশাক পরুন। সাধারণত সাদা বা হলুদ রঙ শুভ বলে মনে করা হয়। পুজোর স্থান পরিষ্কার রাখুন। সেখানে গঙ্গাজল বা গোমূত্র ছিটিয়ে দিন এবং ভগবান শিব, মাতা পার্বতী এবং গণেশের মূর্তি রাখুন।

এই পবিত্র জিনিসগুলো দিয়ে পুজো করুন

পবিত্র শ্রাবণ মাসে বেলপত্র, ধুতুরা, ভাং, পঞ্চমৃত (দুধ, দই, ঘি, মধু, চিনি), গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপকাঠি, চাল ইত্যাদি দিয়ে পুজো করার নিয়ম।

শিবলিঙ্গের অভিষেক করুন

প্রথমে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পঞ্চমৃত নিবেদন করুন। এরপর গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে বেলপত্র, ভাং, ধুতুরা ও চন্দন নিবেদন করুন।

মন্ত্র এবং আরতি

‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। আপনি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র, শিব চল্লিশা, বা রুদ্রাষ্টক পাঠ করুন। একটি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালান। এবং আরতি করুন। ভগবানকে ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন, এবং তারপর সকলকে প্রসাদ বিতরণ করুন।

উপবাসের সমাপ্তি

যদি আপনি জল ছাড়া উপবাস করে থাকেন, তাহলে পরের দিন সকালে সূর্যোদয়ের পর ফল বা সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস ভাঙুন। অভাবিদের পোশাক এবং খাবার দান করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00