Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরমকালে বাড়ি থেকে বেরনোর সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: খাঁ খাঁ রোদে পুড়ছে বাংলা। তীব্র গরমের দাপটে দম বেরিয়ে যাবার জোগাড়। বাইরে বেরনো মানে অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠা। তবুও নিত্য প্রয়োজনে আমাদের বাইরে বেরতেই হয়।অফিস, দোকান,বাজার-হাট এসব লাগে নিত্য।তবে আপনি যদি বাইরে বেরনোর আগে কিছু সতর্কতা মেনে চলেন তা হলে নিরাপদে বাইরে বেরতে পারবেন।কোথাও ঘুরতে গেলেও শারীরিক ঝুঁকি আছে।তাই কিছু বিষয় মাথায় রেখে বাইরে যাবেন।

ছাতা : গরমে বাইরে বেরলেই ছাতা নিতে ভুলবেন না।ব্যাগে আগে ছাতা রাখবেন।এতে প্রবল তাপপ্রবাহ থেকে বাঁচবেন।

জলের বোতল : কাছে জলের বোতল রাখবেন। এতে মুখে চোখে জল দিতে পারবেন খুব সহজেই।

হ্যান্ড স্যানিটাইজার : আমাদের হাতকে সারাক্ষণ জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এটি। যখনই আপনি খাবার খাবেন অথবা মুখে, চোখে হাত দেবেন তখনই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

সানস্ক্রিন : হাতের কাছে সানস্কিন রাখবেন। এটা ছোট জিনিস সুতরাং সমস্যা হবে না।

ফ্ল্যাস্ক :  জল ঠান্ডা রাখার জন্য ফ্ল্যাস্ক ব্যবহার করতে পারেন।

ঢিলেঢালা পোশাক পড়ুন : হালকা রঙের পাতলা পোশাক পরুন।

ভারি খাবার না খাওয়া : এই প্রচন্ড গরমে বাইরে বেরোলে ভারি খাবার খাবেন না। হালকা কিছু খেয়ে বেরোবেন।

টিস্যু পেপার : ভেজা কাপড়, রুমাল বা তোয়ালে দিয়ে শরীর, মুখ ও ঘাড় বারবার মুছুন। এতে শরীর ঠান্ডা হবে।

এছাড়াও গরম পানীয় যেমন চা-কফি কম খাবেন।পারফিউম নিয়ে ঘুরতে পারেন। বাইরে বের হলেও ছায়া আছে, এমন জায়গায় বিশ্রাম নিন। বেশি তাড়াহুড়ো করে খাবার খাবেন না।ধীরে ধীরে খাবার খান। ডাবের জল,টক দই,লস্যি,আখের রস,ওআরএস, শশা,তরমুজ খেলে শরীর গরম হতে দেয় না,ফলে শরীর হাইড্রেট খাকে।

Auto Draft

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00