Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিনটি বদমেজাজি দোষ দূর হতে পারে আলুর গুণেই

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি রান্নায় যেকোনো খাবারেই আলু থাকতেই হবে। আট থেকে অষ্টাদশী সকলের কাছেই আলু অন্যতম প্রিয় সব্জি। গরিব, বড়লোক সবার কাছেই আলুর প্রয়োজনীয়তার শেষ নেই। এমনকী বাচ্চাদের কাছেও আলুর যেকোনো খাবার একেবারে মধু সমান। এছাড়া গরিব মানুষদের কাছেও আলু হল সবথেকে সস্তা এবং প্রয়োজনীয় খাবার। আসলে একজন সারাদিন বাড়ি থেকে এসে, কিছু রান্না করতে না পারলেও শুধুমাত্র আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নিতে পারেন। ঘরে কোনও সব্জি না থাকলে শুধু আলুই বাঁচিয়ে দিতে পারে। যাই হোক, আলু যে স্বাদ বাড়ায়। এমনকী বহু বাঙালি এমনও আছেন, যাঁরা আলু না পড়লে ভাতই খেতে পারেন না। কিন্তু জানেন কী অন্যান্য ক্ষেত্রে আলুর কী কী গুণ আছে? সে দিকেও তো নজর দিতে হবে নাকি। তেমন আরও কিছু সমস্যা আছে যার সমাধান সহজেই করে দিতে পারে এই সব্জি।

এমন তিনটি সমস্যার কথা জেনে নিন, যার সমাধান সহজেই করে দেয় আলু।

১) রান্না করার সময়ে হাত পুড়ে গিয়েছে, বাড়িতে ওষুধ নেই, এমন ক্ষেত্রে একটা আলু সেদ্ধ করে ভাল করে চটকে পুড়ে যাওয়া জায়গায় লাগিয়ে নিন। ব্যস, কিছুক্ষণ রাখার পরেই জ্বালা ভাব কমে যাবেই।

২) সাদা জামায় ঝোল পড়েছে? অথবা চা? সবাই জানেন এই দাগ ওঠা সহজ নয়। এতেও আছে আলু দিয়ে সমাধান। একটা আলু ভাল করে কুচিয়ে নিয়ে একটি পাত্রে জল ভরে ভিজিয়ে রাখুন। এর আধ ঘণ্টা পর আলুর কুচিগুলি তুলে নিয়ে আলু ভেজানো সেই জলে একটি কাপড় ভিজিয়ে সেই কাপড়ে ঘষে নিন দাগ। মুহূর্তে ফিরে পাবেন আপনার জামার রং।

৩) রুপোর বাসনপত্রের হারানো ঔজ্জ্বল্য ফেরাতেও আলুর জুড়ি মেলা ভার। কাঁচা আলুর একটি টুকরো ভাল ভাবে ঘষে নিন রুপোর সব বাসনে। তার পর একটি পাত্রে জল নিয়ে টুকরো টুকরো করে কাটা আলু সেদ্ধ করে তুলে নিন। এরপর ওই সেদ্ধ করা আলু দিয়ে বাসন ধুয়ে নিন, দেখবেন নিমেষে ফিরবে রুপোর ঔজ্জ্বল্য।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00