Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রাবণের প্রথম দিন ঘরের এই দিকে প্রদীপ জ্বালান, বর্ষিত হবে মহাদেবের আশীর্বাদ 

Share:

নিজস্ব প্রতিনিধি: কথিত আছে যে শ্রাবণ মাস এক এক অলৌকিক মাস। এই মাস দেবাদিদেব মহাদেবের মাস। মনে করা হয় যদি শ্রাবণ মাসে অন্তর থেকে মহাদেবের পূজা করা যায় তাহলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এমনিতেই শম্ভূ খুশি হন খুব সহজেই। তিনটি বেলপাতা নিবেদনেই তুষ্ট তিনি। শ্রাবণ মাসের চারটি সোমবার তাই মহাদেবের জলাভিষেক করা উচিত প্রত্যেকের। একইসঙ্গে বাস্তুশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের এই শুভ দিনগুলিতে প্রদীপ জ্বালানোও অত্যন্ত ভাল বলে বিবেচনা করা হয়। বলা হয় যে এই প্রতিকারটি করলে ঘরে দেবী লক্ষ্মীর আগমন ঘটে।

আসুন জেনে নেই শ্রাবণের প্রথম দিনে ঘরের কোন দিকে প্রদীপ জ্বালানো উচিত

শ্রাবণের প্রথম দিন ভগবান শিবের সামনে অবশ্যই প্রদীপ জ্বালান। এতে সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। গৃহে শান্তি আসবে।

শ্রাবণের সন্ধ্যায় অথবা শ্রাবণের প্রথম সোমবার বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালান। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর-পূর্ব কোণকে দেব-দেবীর দিক হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়াও শ্রাবণের প্রথম দিনে বাড়ির প্রধান প্রবেশপথে একটি চতুর্মুখী মাটির প্রদীপ জালানো উচিত। এই একটি কাজের মাধ্যমে আপনি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে পারেন।

শ্রাবণ মাসে আপনার রান্নাঘরে অবশ্যই প্রদীপ জ্বালান।  রান্নাঘর হল দেবী অন্নপূর্ণার বাসস্থান। তাই তিনি খুশি মানে মহাদেবও খুশি।  তাই শ্রাবণ মাসে রান্নাঘরে প্রদীপ জ্বালালে ঘরে কখনও দারিদ্র আসে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00