Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোম প্রদোষ উপবাসে ঘরে সুখ-সমৃদ্ধি আনতে মহাদেব’কে খুশি করার উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি : এই বছরের প্রথম সোম প্রদোষ উপবাস হচ্ছে বৈশাখ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে ২০ মে। ঘরে সুখ সমৃদ্ধি আনতে শিবকে খুশি করতে ভক্তরা অনেক কিছু করে থাকেন। মনে করা হয় আজকের এই শুভ দিনে মহাদেবকে খুশি করতে পারলে মনের ইচ্ছে পূরণ হয়। সন্তানের মঙ্গল হয়ে থাকে। জেনে নিন আজ কি কি করলে শিবের সন্তুষ্টি লাভ করা সম্ভব।

বেলপাতা :  এইদিনে ভগবান শিবকে বেলপত্র নিবেদন করতে হবে। বেলপত্র খাঁটি হতে হবে এবং এর সংখ্যা তিন বা পাঁচ হওয়া উচিত।

সাদা আকন্দের মালা : ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি পেতে সাদা আকন্দের মালা অর্পণ করতে হবে।

দুধ ও জল নিবেদন : বিশ্বাস করা হয় এই দিনে শিবকে দুধ ও জল দিয়ে অভিষেক করলে মহাদেব খুশি হন। মনের ইচ্ছে পূরণ করেন।

ফল নিবেদন : এই দিনে ভগবান শিব ও পার্বতীকে আম, আপেল এবং কলা জাতীয় ফলমূল নিবেদন করলে কৃপাদৃষ্টি লাভ করা যায়।

সাদা ও হলুদ রঙের বস্ত্র : এই দিন ভগবান শিবকে সাদা রঙের বস্ত্র নিবেদন করতে হবে। সেই সঙ্গে দেবী পার্বতীকে হলুদ রঙের বস্ত্র নিবেদন করতে হবে। মনে করা হয় এতে দাম্পত্য জীবনেও মধুরতা বাড়ে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00