Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেঁয়াজ খেতে ভালবাসেন! জানেন বেশি পেঁয়াজ খেলে হতে পারে এই সমস্যাগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি: পেঁয়াজ আমাদের অনেকেরই প্রিয় আনাজ। রান্নায় পেঁয়াজ না থাকলে যেন ঠিকঠাক তৃপ্ত মেলে না। যদিও অনেকে কাঁচা পেঁয়াজও খেয়ে থাকেন। স্যালাড হিসাবে পেঁয়াজ খেতে ভারী মজা। আর জানেন কি, কাঁচা পেঁয়াজ খাওয়া শরীরের পক্ষে কতটা ভাল। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, পেঁয়াজ বহু সমস্যার ক্ষেত্রে দারুণ উপকারী। এছাড়া পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই নিজের স্বাস্থ্যে ভাল রাখতে খেতেই পারেন পেঁয়াজ। তবে রোজ রোজ পেঁয়াজ খেলেও দেখা দিতে পারে অনেক সমস্যা। জেনে নিন, কী কী সমস্যা দেখা দিতে পারে।

অ্যাসিডিটি: পেঁয়াজে রয়েছে ভালো পরিমাণে গ্লুকোজ, ফ্রুকটোজ এবং ফাইবার। যা হজম করতে একেবারেই উপযোগী নয়। তাই বেশি পেঁয়াজ খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই আগে থেকেই সতর্ক হয়ে যান।

সুগার বেড়ে যেতে পারে: পেঁয়াজে ভালো পরিমাণে গ্লুকোজ ও ফ্রুকটোজ থাকার জন্যে, ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে পেঁয়াজ খাওয়া একেবারেই উপযোগী নয়। বেড়ে যেতে পারে সুগার। তাই সতর্ক থাকুন।

এছাড়া পেঁয়াজ খেলে বুকে ব্যথা ও জ্বালা হতে পারে। কারণ পেঁয়াজে রয়েছে ভালো পরিমাণের পটাশিয়াম। আর এই পটাশিয়াম হৃৎযন্ত্রে সমস্যা তৈরি করে। তাই এই খাবার বেশি খেলে বুকে ব্যথা হওয়া সম্ভব। এছাড়া পেঁয়াজ স্যালাড হিসাবে মানুষ খেয়ে থাকেন নিত্যদিন। তাই এক্ষেত্রে মুখে দুর্গন্ধও দেখা দিতে পারে। তাই বেশি মুখের দুর্গন্ধ দূর করতে চাইলে বেশি পেঁয়াজ না খাওয়াই শ্রেয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00