Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন, বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যেসব আলোচনাগুলি করে নেওয়া খুব জরুরী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্ক থাকলে ঝগড়াঝাঁটি হবেই। কথায় আছে, প্রেমে একটু ঝগড়াঝাঁটি না হলেও ভালোবাসা ঠিক জমে না। তবে এটাও ঠিক যে, ঝগড়াঝাঁটির মাত্রাটা কোনও কারণে বেড়ে গেলে, সেই সম্পর্ক টেকানো দায়। বিয়ের পর অনেক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ হবে সেটাই স্বাভাবিক। তাই বিয়ের আগে পরস্পরের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে আলোচনা করা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, যদি সামনেই বিয়ে থাকে তাহলে হবু স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছু বিষয় খোলাখুলি আলোচনা করে নিন। যেমন-

কেরিয়ার : অনেক সময়ে চাকরিজীবনে এমন অনেক পরিবর্তন আসে, যা বিয়ের পরবর্তী জীবনে মানিয়ে নেওয়া বেশ কষ্টকর। কোনও একজনকে শহরে ছেড়ে যদি চাকরি সূত্রে অন্য শহরে চলে যেতে হয়, তাহলে সঙ্গীর আপত্তিতে চাকরি ছেড়ে স্বাধীন ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন। তাই এ সব ব্যাপারে আগে থেকে কিছু আলোচনা সেরে নিন।

সাংসারিক দায়দায়িত্ব : সংসারের দায়িত্বগুলো কীভাবে ভাগ করে নেবেন, নিজেদের মধ্যে, সেটাও বিয়ের আগেই আলোচনা করে নিন।

সন্তানের জন্ম : বিয়ের কতবছর পর আপনি সন্তান নিতে চান, সেটাও পরিষ্কার করে আগেভাগে আলোচনা করে নিন।

আর্থিক অবস্থা : শুধু প্রেম দিয়ে দাম্পত্য টিকিয়ে রাখা যায় না। তাই বিয়ের আগেই আপনি বুঝে নিন যে, সঙ্গী আপনার কাছ থেকে কি আর্থিক প্রত্যাশা করেন। সেটা জেনে নিন।

কোথায় থাকবেন : সাধারণত বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িতেই থাকে। কেউ হয়তো বাবা, মা, ভাইবোনসহ থাকেন, আবার কেউ আরো বড় পরিসরে থাকেন। তখনই তৈরি হয় সংকট। মেয়েটি হয়তো ছোট পরিবারে বড় হয়েছে, তাই এত বড় পরিবারের সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না। তাই বিয়ের আগেই পারিবারিক পরিবেশ প্রসঙ্গে আলোচনা সেরে নিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম : সঙ্গী যদি সারাক্ষন নিজের নিজের ছবি বা কোনও আপডেট পোস্ট করতে থাকেন, সেটা যদি আপনার পছন্দ না হয়, তা হলে এক্ষুনি নিজের অপছন্দের কথা জানিয়ে দিন। সুতরাং, দু’জনে মিলে সোশ্যাল মিডিয়ায় নিয়ে যাবতীয় বার্তা পরস্পরের কাছে পরিষ্কার করে তুলে ধরুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00