Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই ভাবে ডাল রান্না করলে তবেই পাবেন সব পুষ্টিগুণ ! জেনে নিন সঠিক পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি :  ডাল খেতে অনেকে ভালবাসেন। ডাল ছাড়া যেন চলে না। তা সে যে ডালই হোক না কেন ?  তবে আপনি কী জানেন ডাল রান্নার সঠিক পদ্ধতি। অনেকেই অজান্তেই ডালের পুষ্টিগুণ নষ্ট করে ফেলেন। তবে আজ থেকে জেনে নিন ডাল রান্নার সঠিক পদ্ধতি।

সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর একটি গবেষণা থেকে জানা গেছে, ডালের পুষ্টির গুণ পাওয়ার সবথেকে বড় উপায় হল সেটি চাপা দিয়ে রান্না করা।

ঢাকা দিয়ে রান্না করুন : আপনি যদি চাপা দিয়ে ডাল রান্না করেন তাহলে ডাল থেকে সঠিক পুষ্টি গ্রহণ করতে পারবেন আপনি।

প্রচুর সেদ্ধ করবেন না :  জানা গেছে যে, ডাল প্রচুর সেদ্ধ করলে ফ্লাইটেক অ্যাসিডের ঘনত্ব কমে যায় যা ডালের পুষ্টির মাত্রা কমিয়ে দেয়। ডালে থাকা আয়রন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মত গুরুত্বপূর্ণ খনিজ বাদ পড়ে যায় এতে।

জলের পরিমাণ :  ডাল রান্না করার সময় জলের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। ততটাই জল নেওয়া উচিত যতটা জলে ডাল সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ এক কাপ ডাল নিলে দুই কাপ জল নেবেন। অতিরিক্ত সেদ্ধ করবেন না।

প্রথমে বেশি জল না দেওয়া :  ডাল রান্নার সময় অনেকে জল দিয়ে থাকেন বেশি করে। যেটা করা একদম উচিত নয়। দরকার হলে পরে জল লাগলে দিয়ে দেবেন রান্নার সময়। প্রথমে অল্প করেই বা পরিমাণ বুঝেই জল দেওয়া উচিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00