Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্রুপে নয়, এই ভাবে একসঙ্গে ২৫০ জনকে WhatsApp-এ জানান ‘Happy New Year’

আর মাত্র কয়েকঘণ্টা অপেক্ষা, রাত পোহালেই ইংরেজি নববর্ষ। ফলে নতুন বছরের আগমের মুহূর্তে আপনি নিশ্চই সকলকে শুভেচ্ছাবার্তা পাঠাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকঘণ্টা অপেক্ষা, রাত পোহালেই ইংরেজি নববর্ষ। ফলে নতুন বছরের আগমের মুহূর্তে আপনি নিশ্চই সকলকে শুভেচ্ছাবার্তা পাঠাতে উদগ্রীব। কিন্তু হোয়াটসঅ্যাপে মাত্র ৫ জনকে একসঙ্গে বার্তা পাঠানো যায়। আর নতুন বছরের শুভেচ্ছা পাঠানোর তালিকা যে খুব লম্বা, আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব, অফিসের সহকর্মী ও পরিচিত মানুষজন। এতজনকে যদি ‘Happy New Year’ জানাতে হয় তবে তা যথেষ্টই সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। তাহলে কী কোনও উপায় নেই? আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নেন, তাহলে সহজ হতে পারে। কিন্তু এর বাইরেও একটা উপায় আছে। এই উপায়ে আপনি একসঙ্গে ২৫০ জনকে মেসেজ পাঠাতে পারবেন।

কী সেই উপায়?

এর জন্য আপনাকে ব্রডকাস্ট তালিকা তৈরি করতে হবে। এই তালিকায় একসঙ্গে ২৫০ জনকে যুক্ত করা যায়। সেখানে কোনও একটি মেসেজ পাঠালে একসঙ্গে সকলেই তা দেখতে পাবেন। আর কেউ যদি উত্তর দেয় সেটাও আপনি দেখতে পাবেন।

কীভাবে ব্রডকাস্ট তালিকা তৈরি করবেন?

হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট তালিকা তৈরি করতে হলে ডানদিকে তিনটি ডটে প্রথমে ক্লিক করুন। এরপর ‘নিউ ব্রডকাস্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার সেখানে যাকে যাকে ‘Happy New Year’ মেসেজ পাঠাতে চান তাঁদের নাম সিলেক্ট করে ফেলুন। প্রক্রিয়াটি সম্পন্ন হলেই তৈরি হয়ে যাবে ব্রডকাস্ট লিস্ট। এবার মেসেজটি টাইপ করে সেন্ড করে দিন। এই ভাবে একসঙ্গে ২৫০ জন পর্যন্ত কোনও মেসেজ পাঠানো যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00