Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র গরমে কনট্যাক্ট লেন্স পরে এই ৫ ভুল করছেন না তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি : তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী।প্রখর রোদে বাইরে বেরোনোয় দায়। এই গরমে হালকা মেকআপ সঙ্গে কনট্যাক্ট আই লেন্স পরে থাকেন অনেকেই। চশমা ছাড়া বেরোয় অনেকে, সেক্ষেত্রে কনট্যাক্ট লেন্সের উপর ভরসা করেন অনেকেই। কিন্তু আপনি কী জানেন, এই তীব্র গরমে লেন্সের কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরী ?

চিকিৎসকেরা বলছেন এই গরমে বাইরে রোদ-ধুলোবালি থেকে চোখকে রক্ষা করা জরুরী। রোদের তাপ, ধুলো-ময়লায় চোখ লাল হয়ে গিয়ে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই বিষয়ে আগে থেকেই সতর্ক হওয়া উচিত।

সানগ্লাস : গরমে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে বাঁচতে রোদ চশমা বা সানগ্লাস ব্যবহার করা উচিত।কনট্যাক্ট লেন্স থাকাকালীনও রোদচশমা পরলে সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মিকে আটকানো যায়। তাই এটি পরার পর অবশ্যই সানগ্লাস পরা উচিত।

স্নানের আগে কনট্যাক্স লেন্স খুলে ফেলা :  বাইরে থেকে ঘেমে নেয়ে বাড়ি ফিরে স্নান করে থাকে অনেকে। স্নান করার পূর্বে ভুলেই যায় চোখে লেন্স আছে। তাড়াহুড়ো করে আগে বাথরুমে গিয়ে জল ঢেলে দেয়। যা মারাত্মক ভুল, এতে চোখের ক্ষতি হয়। তাই এই ধরনের ভুল না করাই ভাল। আগে লেন্স খুলে স্নান করা উচিত।

পরিষ্কার পরিচ্ছন্নতা :  লেন্স লাগানোর আগে এবং পরে হাত ভাল করে ওয়াশ করা উচিত। হাত পরিষ্কার করে তবে চোখ থেকে লেন্স খোলা বা পরা উচিত।

এসি থেকে সাবধান :  এসিতে অনেক্ষণ বসে থাকলে বা এসির হাওয়া সরাসরি চোখে পরলে চোখের ঠান্ডা লাগে, ফলে লেন্সের কারণে চোখের জল শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।তাই সতর্ক হওয়া উচিত।

চোখের বিশ্রাম :  দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনের দিকে তাকিয়ে থাকা উচিত নয়। যারা নেহাতই অফিসিয়াল কাজ করেন তাঁরা অবশ্যই এক ঘন্টা কাজ করে চোখকে ২ মিনিটের জন্য বিশ্রাম দেওয়া উচিত। দু মিনিট চোখ বন্ধ করে থাকা উচিত।

সচেতনতা : এই বিষয়ে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00