Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

Share:

নিজস্ব প্রতিনিধি: সারাদিন অফিসে কাজ, মানসিক স্ট্রেস শরীরে প্রভাব পড়ে। মনের ওপরেও বিস্তার লাভ করে। দীর্ঘক্ষণ কাজ করার পরে শরীরে অস্থিরতা তৈরি হয়েছে। স্ট্রেস থেকে মুক্তি পেতে মুশকিল আসান হেড ম্যাসাজ। সমীক্ষায় জানা গিয়েছে, স্পা এবং সেলফ কেয়ারের জন্য মূল বিষয় হেড ম্যাসাজ। এর ফলে শরীর সুস্থ রাখার সঙ্গে সঙ্গে শান্তিও দেয়। এরফলে ত্বকের সৌন্দর্য বজায় থাকে।

স্ক্যাল্প ম্যাসাজ মানে চুলের পরিচর্যা। যত্নের অভাবে যাদের চুলের গোড়ায় পুষ্টি পৌঁছয় না, তাদের জন্য হেড ম্যাসাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করলে চুলের রক্তসঞ্চালন বৃদ্ধি পায়। চুল মজবুত করতেও সাহায্য করে। এর জেরে চুল পড়ার পরিমাণও কমতে থাকে। হেড ম্যাসাজ শুধু স্ক্যাল্প হেলদি রাখার জন্য নয়,বরং স্ট্রেস কমিয়ে দিতে পারে। স্ট্রেস হরমোনগুলো কমাতে এবং হার্টবিট রেট স্বাভাবিক রাখতে হেড ম্যাসাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যাদের চুলে বেশি ময়লা হয়, খুশকি দেখা দেয় বা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে হয় তাদের জন্য স্ক্যাল্প ম্যাসাজ সেরা সমাধান। এতে মাথার ত্বকে জমে থাকা ডেড স্কিন উঠে আসে। চুলের গোড়া এক্সফোলিয়েট করতেও এর বিকল্প নেই। ম্যাসাজ স্ক্যাল্পের ভিতর পর্যন্ত অক্সিজেন পৌঁছে দিতে পারে। সেটাই সাহায্য করে। চুলের ধরন ও লেন্থ বুঝে সপ্তাহে ৪ থেকে ২৫ মিনিট নেওয়া যেতে পারে স্ট্রেস রিলিফিং স্ক্যাল্প ম্যাসাজ। এরফলে শরীর ও মন দুটোই প্রফুল্ল থাকবে। স্ক্যাল্প ম্যাসাজের পুরো কার্যকারিতা উপভোগে নেওয়া যেতে পারে এসেনশিয়াল অয়েল। ঘরোয়া স্ক্যাল্প ম্যাসাজের ক্ষেত্রে চুলের ধরন, স্ক্যাল্পের অবস্থা বুঝে এসেনশিয়াল অয়েল বাছাই করে নিতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00