Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হানিমুনে গিয়ে ভুলেও করবেন না এই কাজগুলি

পার্টনারের সঙ্গে সুন্দর সময়কে স্মরণীয় করে রাখার এক মাত্র রাস্তা হানিমুনে একসঙ্গে সময় কাটানো। জেনে নিন হানিমুনে গিয়ে কোন কাজ গুলি করবেন না। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য বিয়ে করেছেন? পার্টনারের সঙ্গে সুন্দর সময় কাটানো ও তা স্মরণীয় করে রাখার এক মাত্র রাস্তা হল নিভৃতচারণে হানিমুনে বেশ কয়েকটা দিন একসঙ্গে দূরে কোনও গন্তব্যে সময় কাটানো । কিন্তু বেড়াতে গিয়ে নানা সমস্যায় পড়া কিংবা অসুস্থতা প্রায়ই হয়ে থাকে। এরথেকে বাঁচতে জেনে নিন হানিমুনে গিয়ে কোন কাজ গুলি করবেন না। 

আপনি কোন মরশুমে বিয়ে করছেন ও তারপর কোন সময়ে হানিমুনে যেতে চাইছেন তার ওপর নির্ভর করে আপনার হানিমুন ডেস্টিনেশন ঠিক করুন। মরশুম অনুযায়ী এমন জায়গা পছন্দ করবেন না যেখানে গেলে আপনার হানিমুন পিরিয়ডের মজা নষ্ট  হবে না। তাই প্ল্যান করার আগে অবশ্যই সঠিক জায়গা বাছুন। 

চেষ্টা করবেন হাতে সময় নিয়ে যাওয়ার। বলে রাখা ভালো এই সময়ে প্রায় প্রতিটি দম্পতিই চাকুরীজীবী। আর তাই অফিসে বিয়ের জন্য এক দীর্ঘ ছুটির অ্যাপ্লিকেশন করে বিয়ের তোরজোড় হয়। তাই অল্প সময়ের পরিসরে আপনার হানিমুন সারার প্ল্যান করলে তা অনেক ক্ষেত্রেই লাভজনক হবে না। তাই হাতে সময় কতটা সেই অনুযায়ী হানিমুনের প্ল্যান করুন। 

চেষ্টা করুন এই সময় পার্টনারকে বেশি সময় দেওয়ার এবং যতটা সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার। মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার দৌরাত্বে কিন্তু আজ আমাদের সমস্ত সম্পর্কই বিপন্ন। তাই নতুন জীবনের শুরুতে সম্পর্ককে সময় দিন। ফোন থেকে দূরে থাকুন।

অবশ্যই বেড়াতে গিয়ে স্বাস্থ্যের কথা সবার আগে মাথায় রাখতে হয়। আর তা যদি হয় আপনার হানিমুন তাহলে আপনার কয়েক গুণ বেশি সচেতন হওয়া দরকার। হানিমুনে গিয়ে সঙ্গীর সাথে ভালো মুহূর্ত কাটানোর পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতিও যত্ন নিন।  বাইরে গেলে আবহাওয়া পরিবর্তনের একটা বিষয় থাকেই। আর তা মাথায় রেখে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। যাতে কোনও সমস্যা হলে গোটা ট্রিপ আপনি অসুস্থ হয়ে না কাটান। পাশাপাশি সঠিক খাবার খাওয়ার চেষ্টাও করুন। যে জায়গায় যাচ্ছেন  সেখানকার খাবার সম্পর্কে আগেভাগেই জেনে রাখুন। সেক্ষেত্রে খাবার নিয়ে আপনার কোনও অসুবিধা না হওয়ার সম্ভবনা বেশি থাকবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00