Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৮ মে এই জিনিসগুলি দান করলেই দূর হবে অশুভ প্রভাব

Share:

নিজস্ব প্রতিনিধি : জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার আসে তাকে বড় মঙ্গল বলা হয়। কেননা হিন্দু ধর্মীয় বিশ্বাস রয়েছে বড় মঙ্গলে ভগবান হনুমানের পুজো করলে ভক্তদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এছাড়া বজরংবলীর পুজো করলে ভগবান শ্রী রামও প্রসন্ন হন। বড় মঙ্গল এ শ্রী হনুমান এর পুরানো রূপের পুজো করা হয়। ২৮ই মে বড় মঙ্গল পড়েছে। জেনে নিন এই দিন কোন জিনিসগুলো দান করলে জীবন সুখে সমৃদ্ধিতে ভরে উঠবে ?

খাঁটি ঘি :  বড় মঙ্গল এর দিন গরিবদের ঘি দান করতে হয়। এটি দিতে হয় গরীব বা অভাবী মানুষকে। এটা করলে জীবনে উন্নতি হয়। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।

লাল রঙের পোশাক : লাল রঙের কাপড়ও গরীবদের দান করা হয়ে থাকে এদিন।এতে দাম্পত্য জীবনের বাধা দূর হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর থাকে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও চাকরিতে কোনও সমস্যা হয় না বলে মনে করা হয়।

গুড় দান : পৌরাণিক বিশ্বাস আছে যে বড় মঙ্গল এ গুড় দান করলে কুণ্ডলী থেকে অশুভ গ্রহের প্রভাব দূর হয়। তাই এই দিন গুড় দান করার ও নিয়ম আছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00