Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপনি কী নিয়মিত আলুর চিপস্ খান, অজান্তেই ডেকে আনছেন না তো বড় বিপদ?

প্রক্রিয়াজাত খাবারের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই একটু বেশি। সে যদি হয় আলুর চিপস্, তাহলে তো কোনও কথাই নেই। কারণ আলু বাচ্চা থেকে বুড়ো সকলের প্রথম প্রেম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রক্রিয়াজাত খাবারের প্রতি মানুষের আকর্ষণ বরাবরই একটু বেশি। সে যদি হয় আলুর চিপস্, তাহলে তো কোনও কথাই নেই। কারণ আলু বাচ্চা থেকে বুড়ো সকলের প্রথম প্রেম। আলুর তৈরি সবকিছুই বাচ্চাদের কাছে মুখরোচক। কালেভদ্রে মচমচে আলুর চিপস্-ও ৮ থেকে আশি সবার প্রিয়। ভাত বা চা বা অবসর, সবসময়েই সঙ্গ দেয় আলুর চিপস্। মুঠোভর্তি আলুর চিপস্ পেলে যেন আর কিছু খেতে ইচ্ছে করেনা। কিন্তু জানেন কী, স্ন্যাক্স হিসেবে প্রতিদিন প্রায় নিয়ম করে চিপস্ খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে?

স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে? কারণ মুখোরোচক সব ধরনের আলুর চিপসে অতিরিক্ত লবণ থাকে। তাই অতিরিক্ত চিপস খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। আর চিপসে থাকা লবণ শরীরে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা নষ্ট করে বলে জানিয়েছে, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সমীক্ষা রিপোর্ট। যা শরীরের রক্তচাপ অস্থিতিশীল করে তোলে। এই কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। গবেষণায় আরও দেখা গেছে যে, নিয়মিত চিপস্ খাওয়ায় টাইপ ২ ডায়াবেটিস হওয়ার কারণ।

১৯৮৪ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি চার বছর অন্তর সংগৃহীত যুক্তরাষ্ট্রের ২,০৫,০০০ স্বাস্থ্য পেশাজীবীর খাদ্যসংক্রান্ত প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, সপ্তাহে তিনবার চিপস খেলে টাইপ ২ ডায়াবেটিসের আশঙ্কা ২০ শতাংশ বাড়ে। আর সপ্তাহে ৫ বার চিপস খেলে ডায়াবেটিসের ঝুঁকি ২৭ শতাংশ বেড়ে যায়। পাশাপাশি এক সপ্তাহে একই পরিমাণ সিদ্ধ, বেক বা মেশানো আলু খেলে স্বাস্থ্য ঝুঁকি ৫ শতাংশ থাকে। তবে গবেষকরা জানিয়েছেন, আলু সরাসরি স্বাস্থ্যের জন্য হুমকি না হলেও চিপস বানাতে ভাজা তেল, লবণ দেওয়া হয়, যা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয়। আসলে আলুর মধ্যে উচ্চ পরিমাণে স্টার্চ থাকার কারণে গ্লাইসেমিক ইনডেক্স ও লোড বেশি হয়। যা শরীরে ক্ষতিকর
প্রভাব ফেলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00