Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডায়াবেটিসে ভুগছেন? চিন্তা নেই এই চালের ভাত খান মন ভরে

কিন্তু চিকিৎসকেরা ডায়াবেটিক রোগীদের ভাত খাওয়ার পথ বাতলালেন। মন ভরে ভাত খেতে পারবেন তাঁরাও।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালি’ সারাদিনে তিনবার না হলেও অন্ততপক্ষে দুপুরে খাবারের পাতে ভাত না থাকলে ঠিক মনের শান্তি হয় না। কিন্তু তা বললেই তো হবে না। ভাত খাওয়া থেকে বহুদূরে থাকার উপদেশ দেন চিকিৎসকেরা ডায়াবেটিস রোগীদের। মন না শুনলেও শরীরের জন্য তা মেনে নিতে হয়। কারণ ভাতে থাকে প্রচুর পরিমাণে স্টার্চ ও কার্বহাইড্রেট। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। কিন্তু চিকিৎসকেরা ডায়াবেটিক রোগীদের ভাত খাওয়ার পথ বাতলালেন। মন ভরে ভাত খেতে পারবেন তাঁরাও। শুধু নিয়মিত ব্যবহারের চালের বদলে খেতে হবে কালো চালের ভাত অর্থাৎ খেতে খেতে হবে ব্ল্যাক রাইস। 

কালো চালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারি। এই চাল রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। এতে ফাইবারের উপস্থিতি হজম ক্ষমতাও বাড়িয়ে তোলে।  

শুধু ডায়াবেটিক রোগীদের জন্যই নয় বরং হৃদরোগে যারা আক্রান্ত তাঁদের জন্যও বিশেষ উপকারি কালো চাল। যা ওষুধের তুলনায় কম নয়। এতে থাকা আন্থ্রাসিন ধমনীতে রক্ত সরবরাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে। 

এছাড়াও কালো চাল খেলে দূর হয় দূর্বলতা, স্মৃতিশক্তি থাকে সুস্থ। তার পাশাপাশি ডিটক্স করে কালো চাল। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সক্ষম এই চাল । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00