Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন ধনতেরাসে কেনাকাটার শুভ সময়

এই দিনে নতুন জিনিস কেনার চল রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২রা নভেম্বর ধনতেরাস। এই দিনে নতুন জিনিস কেনার চল রয়েছে। তবে কোন সময় কিনলে ভাল ফল পাবেন জেনে নিন-

ধনতেরাস পুজোর সময়ঃ ধনতেরাস পুজো- সন্ধ্যা ৫টা ২৫ মিনিট থেকে ৬টা। প্রদোষ কালে ধন্বন্তরী পুজো- সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট থেকে ৮টা ১৪ মিনিট। সূর্যোদয়ের পর থেকে রাত পর্যন্ত থাকবে শুভ যোগ।

জ্যোতিষীদের মতে, কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথির সূর্যোদয় থেকেই পুষ্কর ও সিদ্ধ যোগ থাকবে। সকাল ৮টা ৩৫ মিনিট পর্যন্ত এই যোগ থাকবে। বিদ্বানদের মতে, উক্ত যোগে সূর্যোদয় হওয়ায় সারাদিন এর প্রভাব থাকবে। এ সময় কেনাকাটা করার জন্য অত্যন্ত উত্তম। জ্যোতিষ বিজ্ঞানীদের মতে, ধনতেরাসের দিন রয়েছে ত্রিপুষ্কর যোগ। অর্থাৎ এই সময় যেই কাজ করা হয়, তার তিনগুণ ফল পাওয়া যায়। তাই এই দিনে খারাপ কাজ এড়ানো উচিত। ধনতেরাসের দিন শোনা ও রুপো কেনার পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রেও একটি ভাল যোগ রয়েছে। সূর্য, মঙ্গল এবং বুধ সকলেই এদিন তুলা রাশিতে বিরাজ করবে। এটি রাত ১১.৪৩ থেকে অনেক রাত পর্যন্ত থাকবে। এই মুহুর্তে কোনও শুভ কাজ বা কেনাকাটা করলে ব্যবসায়ীরা প্রচুর উপকৃত হবেন।

২রা নভেম্বর অর্থাৎ ধনতেরাসের দিন সকাল ৬.৩৪ থেকে ১১.৩০ পর্যন্ত, আবার সন্ধ্যা ৬.১৮ থেকে রাত ১০.২১ মিনিট পর্যন্ত কেনাকাটা করার শুভ সময়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00