Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিওপিডির লক্ষন ও প্রতিরোধের উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাম্প্রতিক কালে হৃদরোগের পাশপাশি অন্যতম পরিচিত অসুখ হল ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা (COPD)। এই অসুখে ফুসফুসের শ্বাসনালী সঙ্কুচিত হয়ে গিয়ে শ্বাসপ্রশ্বাসের অসুবিধা হয়। এই রোগে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমান বেড়ে যায়। দীর্ঘ দিন ধরে এই অসুখে ভুগলে হৃদরোগ এবং ফুসফুসের ক্যানসারের (Lung cancer) ঝুঁকি বেড়ে যায়। তবে সময়মত COPD ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে তা সেরে যেতে পারে বলেও অভিমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অনেক ক্ষেত্রেই সিওপিডির লক্ষণ (Symptomps) গুলি সঠিক ভাবে বোঝা যায়না। ফলত চিকিৎসা (Treatment) শুরু করতে অনেকটা দেরি হয়ে যায়।

সিওপিডির লক্ষণ:

সিওপিডির অন্যতম প্রধান লক্ষন হল দীর্ঘ দিন ধরে কাশি৷ সাধারন ভাবে ঠান্ডা লাগলে ২-৩ দিন একটানা কাশির সমস্যা হয়। কিন্তু সেই কাশি যদি না কমে এবং ৩ থেকে ৪ সপ্তাহের বেশি নিয়মিত কাশি হতে থাকে তাহলে তা সিওপিডির লক্ষণ হতে পারে।

সিওপিডির আরও একটি অন্যতম লক্ষণ হল শরীরে অতিরিক্ত শ্লেষ্মা বা সর্দি তৈরি হওয়া। ঠাণ্ডা লাগলে আমাদের শরীরে শ্লেষ্মা তৈরি হয়। এবং কিছুদিনের মধ্যে কাশির সঙ্গে সেই শ্লেষ্মা শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু যদি কারও সারা বছর কাশির সঙ্গে শ্লেষ্মা বের হতে থাকে এবং সেই শ্লেষ্মার রং হলুদ বা সবুজ হয় তবে তা সিওপিডির লক্ষণ বলে মনে করেন বিশেশজ্ঞরা।

সিওপিডির অন্যতম উপসর্গ হল শ্বাসকষ্ট৷ দীর্ঘক্ষণ হাঁটার পর বা পরিশ্রমের পর যদি ক্লান্ত হয়ে পড়েন এবং শ্বাস নিতে কষ্ট হয় তবে বুঝতে হবে আপনার ফুসফুস দুর্বল যা সিওপিডির লক্ষণ হতে পারে।

এছাড়া দ্রুত ওজন হ্রাসও সিওপিডির উপসর্গ হিসেবে পরিগণিত হতে পারে। কোনও কারণ ছাড়াই যদি দ্রুত ওজন কমে যেতে থাকে বা স্বাভাবিকের তুলনায় আপনার ওজন কম হয় তাহলে তা সিওপিডির লক্ষণ।

সিওপিডির ঝুঁকি কাদের বেশি থাকে:

দীর্ঘদিন ধরে যে সমস্ত ব্যাক্তিরা ধূমপান করেন তাদের সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। শুধু তাই নয় যে যত বেশি পরিমাণ সিগারেট খান, তাঁর সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি তত বেশি থাকে৷ পাশপাশি দীর্ঘদিন ধরে গাঁজার নেশায় অভ্যস্ত হলেও সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

দীর্ঘদিন ধরে যে সমস্ত ব্যাক্তিরা হাঁপানির সমস্যায় ভুগছেন তাদের সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। হাঁপানির সমস্যা শ্বাসনালীর একটি দীর্ঘস্থায়ী অসুখ যা সিওপিডির ঝুঁকি বাড়িয়ে তোলে৷

পরিবেশ দূষণও সিওপিডির ঝুঁকি বাড়িয়ে তোলে। যে সকল এলাকায় বায়ু দূষণের পরিমান বেশি সেই সব এলাকার মানুষরা স্বাভাবিক ভাবেই না চাইতেও দীর্ঘ সময় ধুলো এবং রাসায়নিকের সংস্পর্শে থাকতে বাধ্য হন। ধুলো এবং রাসায়নিকের সংস্পর্শে ফুসফুস দুর্বল হয়ে গিয়ে সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সিওপিডি থেকে কী কী সমস্যা দেখা দিতে পারে:

সিওপিডি সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা সহজেই ঠান্ডা লেগে সর্দি কাশি এবং তাঁর থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এর থেকে শ্বাসযন্ত্রে সংক্রমণও দেখা দেয়। যার ফলে সমস্যা আরও বাড়ে৷

সিওপিডির রোগীদের ফুসফুস স্বাভাবিক ভাবেই দুর্বল হয়। শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে ফুসফুসের কোষের ক্ষতি হয়ে সমস্যা আরও ব্যাপক আকার ধারন করে।

সিওপিডিতে আক্রান্ত রোগীদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

সিওপিডিতে আক্রান্ত রোগীদের ফুসফুসে রক্ত বহনকারী ধমনীতে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়।

সিওপিডিতে আক্রান্ত রোগীদের ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

সিওপিডি প্রতিরোধের উপায়:

সিওপিডি যেহেতু ধুলো, দূষণ এবং ধোয়া থেকে হয় তাই এই সব কিছু থেকে যতটা সম্ভব দূরে থাকাই এই অসুখকে প্রতিরোধ করার অন্যতম প্রধান উপায়। প্রয়োজন হলে বাইরে বেরোনর সময় মাস্ক ব্যাবহার করুন

সিওপিডি প্রতিরোধের আরও একটি প্রধান উপায় হল ধূমপান ত্যাগ। সিগারেটের ধোয়া যেহেতু সিওপিডিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই ধূমপায়ীদের ক্ষেত্রে অবিলম্বে ধূমপান ত্যাগ করা প্রয়োজন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00